Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Digha Train Service: ছুটির দিনে দিঘা রুটে ট্রেন চলাচলে ভোগান্তি! ওভারহেড তারে বাঁশ, থমকে পরিষেবা

রবিবার সকালে এক মুহূর্তের অসাবধানতাই বড়সড় বিপত্তির কারণ হয়ে দাঁড়াল। 

Digha Train Service: ছুটির দিনে দিঘা রুটে ট্রেন চলাচলে ভোগান্তি! ওভারহেড তারে বাঁশ, থমকে পরিষেবা

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 February 2026 11:01

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে এক মুহূর্তের অসাবধানতাই বড়সড় বিপত্তির কারণ হয়ে দাঁড়াল। বাঁশ কাটতে গিয়ে রেলের ওভারহেড তারে পড়ে গেল বাঁশের একটি অংশ। তাতেই বিভ্রাট দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) হাওড়া–দিঘা শাখায় (Digha Train Service disrupted during holidays)। 

ঘটনাটি ঘটেছে রামনগর স্টেশন সংলগ্ন এলাকায়। আচমকা ইলেকট্রিক সংযোগে সমস্যা দেখা দেওয়ায় থমকে যায় ট্রেন চলাচল। ছুটির দিনের সকালে এমন ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রেল সূত্রের খবর, রবিবার সকালবেলা স্থানীয় কয়েক জন বাঁশ কাটছিলেন রেললাইনের পাশেই। সেই সময় একটি বড় বাঁশের অংশ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ওভারহেড ইলেকট্রিক তারের উপর। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগে গোলযোগ দেখা দেয়। নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে রামনগর ছাড়াও আশপাশের একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন।

এই ঘটনার জেরে পাঁশকুড়া–দিঘা লোকাল, হাওড়া–দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, মেচেদা–দিঘা লোকাল সহ একাধিক ট্রেন দীর্ঘক্ষণ আটকে থাকে। হঠাৎ এই বিপর্যয়ে চরম চাঞ্চল্য ছড়ায় প্ল্যাটফর্মে। অনেক যাত্রী ছুটির দিনে সমুদ্রস্নানের উদ্দেশ্যে দিঘা যাচ্ছিলেন। কেউ কেউ আবার ফিরছিলেন কর্মসূত্রে। ট্রেন দাঁড়িয়ে থাকায় অনেকে ক্ষোভ উগরে দেন রেলের উপর।

রেল কর্তৃপক্ষ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দ্রুত বাঁশটি সরিয়ে ওভারহেড তার মেরামতির কাজ শুরু করা হয়। রেল আধিকারিকদের দাবি, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই ধরনের ঘটনায় বারবার ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রেললাইনের ধারে অনুমতি ছাড়া বাঁশ কাটার ঘটনা বন্ধ না হলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে—এমনটাই মত যাত্রীদের একাংশের।


```