Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বইমেলায় ইলিশ? আবার বোতলও! কলকাতা বইমেলায় অবাক হওয়ার রসদ যেন অফুরান

প্রকাশকদের একাংশ অকপট, আজকাল ফলোয়ার থাকলে বই বিক্রি হয়, হিটের রাস্তাও নাকি সেখান দিয়েই।

বইমেলায় ইলিশ? আবার বোতলও! কলকাতা বইমেলায় অবাক হওয়ার রসদ যেন অফুরান

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 January 2026 15:24

দ্য ওয়াল ব্যুরো: ‘দু’টো ইলিশ দিন। সঙ্গে একটা বোতলও!
লিটল ম্যাগাজিনের স্টলের গা ঘেঁষে ফুড কোর্ট পেরোনোর সময় এমন সংলাপ কানে যেতেই থমকে দাঁড়ান এক মধ্যবয়সী ভদ্রলোক। বইমেলায় (Kolkata Book Fair) ইলিশ (Hilsa)? আবার বোতল (Bottles)? কৌতূহল আর অবিশ্বাস একসঙ্গে ধাক্কা মারে মনে। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পরই রহস্যভেদ, সবই আছে, তবে কাগজে। ইলিশও বই, বোতলও বই!

এ বছরের বইমেলায় অবাক হওয়ার রসদ যেন অফুরান। ঝুড়িতে সাজানো আস্ত ইলিশের আদলে বইটির নাম ‘ইলিশে আনন্দ’। এই বই ইতিমধ্যেই পাঠকের দৃষ্টি কেড়েছে। কয়েক কদম এগোলেই চোখে পড়ে আর এক অভিনবত্ব—বোতলের মতো দেখতে বই ‘বোতল পুরাণ’! হাতে নিলে মুহূর্তের জন্য হলেও মনে হয়, বইমেলায় যেন রান্নাঘরের জিনিসপত্র ঢুকে পড়েছে!

চমক অবশ্য এখানেই থেমে নেই। দড়ি দিয়ে বাঁধা লাল রঙের দস্তাবেজের মতো দেখতে হাতে লেখা বই—‘বই বউ বইমেলা’। প্রকাশক লালমাটি। কয়েক বছর আগে লীলা মজুমদারের ‘পদি পিসির বর্মিবাক্স’-কে লাল বাক্সে বন্দি করে পাঠকমহলে আলোড়ন ফেলেছিল তারা। এ বার সেই পরীক্ষানিরীক্ষা আরও এক ধাপ এগোল।

লালমাটি একা নয়। প্রতিক্ষণ, খড়ি, উদ্বোধন, শিশু সাহিত্য সংসদ-সহ একাধিক লিটল ম্যাগাজিন প্রকাশনা সংস্থা বইয়ের চিরাচরিত চেহারা ভেঙে নতুন আকার-আকৃতির পরীক্ষায় নেমেছে। ফলও চোখে পড়ার মতো—স্টলের সামনে ভিড়, বই হাতে নিয়ে ঘোরানো, ছবি তোলা, প্রশ্নের পর প্রশ্ন।

মেলার আর এক নতুন রং, মার্কেটিংয়ের ঝলক। থিম-স্টল, লেখকের বড় ছবি তো ছিলই। এ বার যোগ হয়েছে ডিজিটাল দাপট। কোনও কোনও স্টলে বড় করে লেখা—‘ফেসবুকে ১ লক্ষ ৫০ হাজার প্লাস ফলোয়ার্স’। প্রকাশকদের একাংশ অকপট, আজকাল ফলোয়ার থাকলে বই বিক্রি হয়, হিটের রাস্তাও নাকি সেখান দিয়েই।

কিছু উত্তেজনা, খানিক মনকেমন, ফেলে আসা প্রেমের স্মৃতি, হঠাৎ দেখা হয়ে যাওয়া পুরনো বন্ধুর সঙ্গে আড্ডা—এই সবের ফাঁকেই বই উল্টেপাল্টে দেখা। তাতে বাড়তি আকর্ষণ তৈরি করেছে কাগজের ইলিশ, বোতল!


```