Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা! ডিসেম্বরের শুরুতেও কি শীতের দেখা মিলবে না

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভোরের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশা একটি সাধারণ ছবি হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকায় কুয়াশা আরও ঘন হতে পারে। 

আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা! ডিসেম্বরের শুরুতেও কি শীতের দেখা মিলবে না

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 November 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: সেনিয়ার (Senyar), দিতওয়াহ (Ditwah) - পরপর ঘূর্ণিঝড়ের (Cyclone) ভ্রূকুটিতে রাজ্যবাসী (West Bengal) শীত নিয়ে চিন্তিত। কারণ নভেম্বরের শেষ প্রহরেও দক্ষিণবঙ্গে (South Bengal) মিলছে না প্রত্যাশিত শীতের আমেজ। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ও জোড়া নিম্নচাপের (Cyclone and Low Depression) অবস্থান রাজ্যের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন আনছে না। তবে পরিস্থিতি যে বদলাবে, সেই ইঙ্গিতও মিলছে।

বিগত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় পারদ নেমে ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁলেও আগামী কয়েক দিনে ফের বাড়বে রাতের তাপমাত্রা, এমনই বলছে আবহাওয়া দফতর (Weather Office)। সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা। এরপর টানা চার দিন তাপমাত্রায় তেমন হেরফের হবে না। এ সময়ে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মাঝে মাঝে আকাশে হালকা মেঘ দেখা দিলেও বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভোরের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশা (Fog) একটি সাধারণ ছবি হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকায় কুয়াশা আরও ঘন হতে পারে। তবে এখনও কুয়াশা সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের অনুভব (Winter) বাড়বে বলেই পূর্বাভাস।

কলকাতায় (Kolkata Weather) অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেই আভাস মিলেছে। সকালগুলিতে সামান্য কুয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। এই কদিন শহরের আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েকদিন মহানগরের আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ডিসেম্বরের প্রথম কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এতে রাতের তাপমাত্রা (Weather Update) কিছুটা বাড়তে পারে, ফলে শীত আপাতত পিছিয়েই থাকবে। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের চার-পাঁচ তারিখের আগে শীত জোরালভাবে নামার সম্ভাবনা কম।

এদিকে, উত্তরবঙ্গে শীতের চেনা হাওয়া বইছে। দিনে মিলছে রোদের দেখা, আর ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। অন্য জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


```