Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সারাক্ষণ অ্যাসিডিটি-বুক জ্বালাভাব? ওষুধ নয়, খালি পেটে ৩০ দিন এই পানীয় খেয়ে দেখুন তো

অম্বল–অ্যাসিডিটিতে নাজেহাল? ওষুধ নয়, খালি পেটে ৩০ দিন খেয়ে দেখুন এই ভেষজ পানীয়।

সারাক্ষণ অ্যাসিডিটি-বুক জ্বালাভাব? ওষুধ নয়, খালি পেটে ৩০ দিন এই পানীয় খেয়ে দেখুন তো

ভেষজ পানীয়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 November 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: খাদ্য-প্রেমীদের মধ্যে প্রায়শই যে সমস্যাটা দেখা যায়, তা হল বুক জ্বালা, পেটের অস্বস্তি, তা নিয়ন্ত্রণে আনতে প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে হবে একটি বিশেষ ভেষজ পানীয়। লেবুর অ্যাসিডিক প্রভাব যাদের সহ্য হয় না, তাদের জন্য এই উষ্ণ পানীয়টি এক জাদুকরী দাওয়াই হিসেবে কাজ করতে পারে।

গলা-বুক জ্বালা, আইঢাই ভাব আর চোঁয়া ঢেকুরের সমস্যা। এই ধরনের সমস্যা, যা 'জিইআরডি' (GERD) বা লিভারের অসুখের ইঙ্গিত হতে পারে, ওষুধ ছাড়াও ঘরোয়া উপায়ে কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন অম্বল বা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে রোজ সকালে খালি পেটে পান করতে হবে একটি বিশেষ পানীয়।

অম্বল কমাতে কোন পানীয়টি সেরা?

সাধারণত অ্যাসিডিটির সমস্যা বেশি থাকলে অনেকে লেবু-মধুর জল এড়িয়ে চলেন, কারণ লেবুর অ্যাসিড কষ্ট আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর বদলে, ঈষদুষ্ণ জলের সঙ্গে এক চামচ ঘি মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়। তবে শুধু ঘি মেশালেই হবে না, তার সঙ্গে আরও দুটি বিশেষ উপাদান মেশাতে হবে হলুদ এবং গোলমরিচ।

Ghee Benefits for Skin: 9 Ways to Soothe Skin Woes

ঘি-হলুদ-গোলমরিচের ম্যাজিক

এই বিশেষ পানীয়টি হজম ক্ষমতা বাড়িয়ে শরীরকে ডিটক্স (Detox) করতে সাহায্য করে। এই মিশ্রণের প্রতিটি উপাদান কীভাবে কাজ করে, সেটাও জেনে নেওয়া দরকার।

ঘি: এতে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে এবং স্বাস্থ্যকর ফ্যাট। ঘি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং এতে প্রদাহনাশক গুণ থাকায় তা অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

বাতের ব্যথা কমাতে সাহায্য করে হলুদ ও গোলমরিচ

হলুদ: হলুদে থাকা কারকিউমিন (Curcumin) হল শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা লিভারের স্বাস্থ্য ভালো রাখে, সংক্রমণ থেকে বাঁচায় এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হার্টের জন্যও ভাল।

গোলমরিচ: গোলমরিচের উপাদান পিপেরিন (Piperine) কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং পেট ফাঁপার মতো সমস্যা কমাতে সাহায্য করে। এটি খেলে গ্যাস্ট্রিক আলসার এবং পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকিও কমে। ঈষদুষ্ণ জলে ঘি, হলুদ ও গোলমরিচ মিশিয়ে খেলে এই সব উপাদান একসঙ্গে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কমিয়ে দিতে পারে।
 


```