Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Potato bed: ‘পট্যাটো বেড’! নরম বালিশ-কম্বলের মধ্যে গুটিসুটি মেরে ঘুম, ইয়ে আরাম কা মামলা হ্যায়!

ট্রেন্ডটি কিছুটা খেলাচ্ছলে শুরু, তবে মানুষের আরাম ও নিরাপত্তার মনস্তত্ত্বকে কেন্দ্র করেই এর জনপ্রিয়তা বেড়েছে। ঘুমের আগে নিজেকে একটু বেশি যত্ন দিতে চাইলে পট্যাটো বেড হতে পারে নতুন মুড-লিফটার। তবে বিশেষজ্ঞরা বলছেন—আরামের সঙ্গে স্বাস্থ্যবিধিও মাথায় রাখতে হবে।

Potato bed: ‘পট্যাটো বেড’! নরম বালিশ-কম্বলের মধ্যে গুটিসুটি মেরে ঘুম, ইয়ে আরাম কা মামলা হ্যায়!

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 28 November 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: ভালো ঘুমের জন্য মানুষ কত রকমের চেষ্টাই না করেন! এবার নতুন সংযোজন—‘পট্যাটো বেড’ ট্রেন্ড (Potato bed sleep hack)। টিকটকে ভাইরাল এই ঘুম-ফর্মুলা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। নরম বালিশ, মোটা কম্বল আর আরামের গরম গরম ‘নেস্ট’-এ নিজেকে মুড়ে রাখা—যেন পুরোপুরি বেকড পট্যাটোর (Padded Potato) মতো নিজেকে ঢেকে নেওয়া। আর সেই কারণেই এর নাম ‘পট্যাটো বেড’ (potato bed trend)। জেন জি-র (Gen Z) মধ্যে এই পট্যাটো বেড ট্রেন্ড এখন ক্রমশই জনপ্রিয় হচ্ছে। শীত এসে যাওয়ায় সেই ট্রেন্ড ক্রমশ ভাইরাল (Viral) হচ্ছে। 

কী এই পট্যাটো বেড? (potato bed sleep)

ভিডিও দেখে বোঝা যাচ্ছে, এই বেড তৈরি করতে প্রথমে উল্টো করে বিছানায় বিছিয়ে নিতে হবে ফিটেড শিট। এরপর শিটের চারপাশে সাজিয়ে দিতে হবে মোটা বালিশ আর কম্বল—যাতে একটি নরম, উঁচু দেওয়াল তৈরি হয়। এরপর মাঝখানে রাখতে হবে আরও কম্বল, কাঁথা বা যেকোনও আরামদায়ক জিনিস। তৈরি হয়ে গেল নরম, নিরাপদ, আরামদায়ক ‘বেড নেস্ট’।অনেকে তো আবার সিনেমা দেখতে দেখতে বা বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ছেন।

পট্যাটো বেড

বিশেষজ্ঞরা কী বলছেন?

ক্যালিফোর্নিয়ার ড্রিম হেলথের মেডিক্যাল (California Dream Health Hospital) ডিরেক্টর ড. উইলিয়াম লু জানিয়েছেন, এই ট্রেন্ড আসলে পুরনো ‘কোকুনিং’ ধারণার আধুনিক সংস্করণ। “মানুষ এখন আরাম, নিরাপত্তা আর শান্তি খোঁজে। পট্যাটো বেড সেই অনুভূতিটাই জাগিয়ে তোলে।” তাঁর মতে—বালিশ-কম্বলের হালকা চাপ শরীরে সেরোটোনিন ও অক্সিটোসিন বৃদ্ধি করে। স্ট্রেস হরমোন কর্টিসল কমায়। নিরাপদ অনুভূতি তৈরি হওয়ায় সহজে ঘুম আসে। এক কথায়, এটি অনেকটাই ওয়েটেড-ব্ল্যাঙ্কেটের মতো কাজ করে।

তবে সতর্কবার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা। ড. লুর মতে, অতিরিক্ত কম্বল বা বেশি গরমে শরীরের কোর টেম্পারেচার বেড়ে যেতে পারে, যা ঘুমের পথে বাধা। তিনি আরও সতর্ক করেন—অতিরিক্ত নরম বালিশে শরীর ঘিরে ফেললে স্পাইনাল অ্যালাইনমেন্টের সমস্যা হতে পারে। ঘুম ভেঙে গেলে গা ব্যথা, ঘাম হওয়া ইত্যাদি হলে বুঝতে হবে পদ্ধতিটি ঠিক তার জন্য নয়। তাই তাঁর পরামর্শ, “পট্যাটো বেডকে রিল্যাক্সেশনের রিচুয়াল হিসেবে ব্যবহার করুন, স্থায়ী ঘুমের জায়গা হিসেবে নয়।”

কখন ব্যবহার করবেন?

দুপুরের ছোট ঘুম
শোওয়ার আগে কিছুক্ষণ আরাম
শীতকালে ঘুমের আগে গরম আরামদায়ক অনুভূতি পেতে
তবে সর্বদা হালকা ডুভে ও কম স্তর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যদিও ট্রেন্ডটি কিছুটা খেলাচ্ছলে শুরু, তবে মানুষের আরাম ও নিরাপত্তার মনস্তত্ত্বকে কেন্দ্র করেই এর জনপ্রিয়তা বেড়েছে। ঘুমের আগে নিজেকে একটু বেশি যত্ন দিতে চাইলে পট্যাটো বেড হতে পারে নতুন মুড-লিফটার। তবে বিশেষজ্ঞরা বলছেন—আরামের সঙ্গে স্বাস্থ্যবিধিও মাথায় রাখতে হবে।


```