INS খঞ্জর এবং INS কোরাহ দু’টিই Guided Missile Corvette এবং বর্তমানে বঙ্গোপসাগরে Mission-Based Deployment-এর অংশ হিসাবে কাজ করছে। INS খঞ্জর দেশের প্রথম সারির P-25 শ্রেণীর যুদ্ধজাহাজ, যার ডাকনাম “Grey Ferrari” এবং মটো “Better Than the Best”।
.jpeg.webp)
INS Khanjar and INS Kora
শেষ আপডেট: 28 November 2025 21:21
দ্য ওয়াল ব্যুরোঃ নেভি উইক ২০২৫ উপলক্ষে আজ কলকাতার খিদিরপুর ডকে এল ভারতীয় নৌসেনার দুই যুদ্ধজাহাজ INS খঞ্জর ও INS কোরাহ। সকালেই প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের বিশেষ পরিবহণের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে খিদিরপুর ডক ১১ নম্বর বার্থে অনুষ্ঠিত হয় জাহাজ পরিদর্শন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রকের পশ্চিমবঙ্গের CPRO হিমাংশু তিওয়ারি এবং INS খঞ্জর-এর কমান্ডিং অফিসার কমান্ডার রনি চোউপো। বক্তব্য রাখতে গিয়ে তাঁরা জানান, ভারতীয় নৌসেনা শুধুমাত্র সমুদ্র প্রতিরক্ষাতেই নয়, বরং দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নৌসেনার এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সাধারণ মানুষ, বিশেষত যুব সমাজকে নৌবাহিনীর বাস্তব ভূমিকা ও দেশের নিরাপত্তা ব্যবস্থায় সমুদ্র শক্তির গুরুত্ব সম্পর্কে সচেতন করা।

INS খঞ্জর এবং INS কোরাহ দু’টিই Guided Missile Corvette এবং বর্তমানে বঙ্গোপসাগরে Mission-Based Deployment-এর অংশ হিসাবে কাজ করছে। INS খঞ্জর দেশের প্রথম সারির P-25 শ্রেণীর যুদ্ধজাহাজ, যার ডাকনাম “Grey Ferrari” এবং মটো “Better Than the Best”।
অপরদিকে INS কোরাহ P-25A শ্রেণীর প্রথম জাহাজ, যার নাম এসেছে ঐতিহাসিক গুর্খা তলোয়ার কোরাহ থেকে। দুই জাহাজই উন্নত নৌ অস্ত্র ব্যবস্থা, আধুনিক সেন্সর, Surface-to-Surface মিসাইল এবং Anti-Aircraft Guns দিয়ে সজ্জিত, যা ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতিতে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে।
নেভি উইক ২০২৫-কে কেন্দ্র করে কলকাতাবাসীর জন্য এই জাহাজ পরিদর্শন বিশেষ অভিজ্ঞতা হয়ে রইল। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি নৌবাহিনী ও সাধারণ মানুষের সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।