Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মহেশতলায় ছেলের বিরুদ্ধে মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

নৃশংস ঘটনার সাক্ষী থাকল মহেশতলা (Mahestala) । এক ৮০ বছরের বৃদ্ধা মহিলাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। 

মহেশতলায় ছেলের বিরুদ্ধে মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 July 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: নৃশংস ঘটনার সাক্ষী থাকল মহেশতলা (Mahestala) । এক ৮০ বছরের বৃদ্ধা মহিলাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সঞ্জয় ঘোষ (৫০)। মৃতার নাম বিজলি ঘোষ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছেলে সঞ্জয়ের সঙ্গে একাই থাকতেন বৃদ্ধা। মৃতার স্বামী মৃত্যুঞ্জয় ঘোষ বহু বছর আগেই মারা গিয়েছেন। সঞ্জয়ের বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ ছিল। কয়েক মাস আগে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল। পুলিশে অভিযোগও হয়েছিল, কিন্তু কার্যকর পদক্ষেপ হয়নি বলেই মনে করছেন স্থানীয়রা।

শুক্রবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে নির্জন মহল্লার ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ জাগে বাসিন্দাদের। সকালে পচা গন্ধেও অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। জানলা-দরজা বন্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে খবর দেওয়া হয় মহেশতলা থানায় ও বজবজ দমকল কেন্দ্রে।

দমকল এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, একঘরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন বৃদ্ধা। পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ছেলে সঞ্জয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজলি ঘোষের।

ঘটনার তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ। সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছেলেই পরিকল্পিতভাবে আগুন দিয়ে মাকে খুন করেছে।

তবে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকার এক বাসিন্দা বলেন, “ঘরের দরজা সব সময় বন্ধ থাকত। বাইরের কেউ যেত না। ছেলে মানসিক ভারসাম্যহীন, আগেও বহু কাণ্ড করেছে। এবার শেষ পর্যন্ত এভাবে মাকে শেষ করল।”


```