Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কৈখালিতে হাঁটু জল, প্রশ্নের মুখে প্রশাসন, ১২ ঘণ্টা পরেও জল-যন্ত্রণা অব্যাহত

শনিবার সকালেও যেন নদীতে পরিণত রাস্তাঘাট। বিশেষত, হলদিরাম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাস্তায় যান চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।

কৈখালিতে হাঁটু জল, প্রশ্নের মুখে প্রশাসন, ১২ ঘণ্টা পরেও জল-যন্ত্রণা অব্যাহত

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 July 2025 10:57

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মধ্যরাতের পর আর ভারী বৃষ্টি (Heavy Rain) হয়নি শহরে (Kolkata)। কিন্তু তারপরও হাঁটু জল কৈখালি, হলদিরাম, এয়ারপোর্ট-১ নম্বর-সহ ভিআইপি রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে। 

শনিবার সকালেও যেন নদীতে পরিণত রাস্তাঘাট। বিশেষত, হলদিরাম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাস্তায় যান চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নিকাশি সমস্যার বিষয়ে কোনও হেলদোল নেই প্রশাসনের। তাঁদের প্রশ্ন, বৃষ্টি থেমেছে প্রায় ১২ ঘণ্টা। তবু কেন এত জল জমে রয়েছে? কেন সময়মতো নিকাশির ব্যবস্থা করা হল না?

কৈখালির বাসিন্দা সুমন সামন্ত বলেন, "প্রতিবার এমন হচ্ছে। একটানা ২-৩ ঘণ্টা বৃষ্টি হলেই এই চিত্র। অথচ প্রতিবারই প্রশাসনের তরফে দাবি করা হয়, জল জমার সমস্যা অনেকটা কমেছে। বাস্তবে তার ছিটেফোঁটাও নেই"।

জমা জলে ঢাকা রাস্তায় কোথায় গর্ত, কোথায় সঠিক রাস্তা বোঝা যাচ্ছে না। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অতীতে গর্তে বাইক উলটে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে স্থানীয় প্রশাসন বা বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনায় জনসাধারণের নিরাপত্তা, নিত্য যাতায়াতের ভোগান্তি নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।


```