Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রাজ্যে শীঘ্রই SIR? জেলাগুলিকে ইআরও-এইআরও শূন্যপদে নিয়োগ করতে বললেন মুখ্যসচিব

সূত্রের খবর, বৈঠক শেষে স্পষ্ট নির্দেশ— আগামী ২৯ আগস্টের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করে ইআরও (ERO) ও এইআরও (AERO) নিয়োগের রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে।

রাজ্যে শীঘ্রই SIR? জেলাগুলিকে ইআরও-এইআরও শূন্যপদে নিয়োগ করতে বললেন মুখ্যসচিব

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 August 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) কি তবে আসন্ন SIR (Special Inspection Report)? বিধানসভা ভোটের আগে প্রশাসনিক তৎপরতায় জল্পনা তুঙ্গে। বুধবার সকালে নবান্ন (Nabanna) থেকে জেলা শাসকদের সঙ্গে একঘণ্টারও বেশি সময় ধরে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ (Chief Secretary)। 

সূত্রের খবর, বৈঠক শেষে স্পষ্ট নির্দেশ— আগামী ২৯ অগস্টের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করে ইআরও (ERO) ও এইআরও (AERO) নিয়োগের রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে।

নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাসহ একাধিক কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল এই নিয়োগ প্রক্রিয়া। ফলে গোটা রাজ্যে এখনও প্রায় ৬১২টি পদ ফাঁকা। অথচ ভোটের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইআরও-এইআরওদের উপস্থিতি। এক জন ইআরও’র অধীনে সাধারণত ৭ থেকে ১০ জন এইআরও নিযুক্ত থাকেন। হিসেবমতো প্রয়োজন তিন হাজারেরও বেশি AERO।

বিকল্প ব্যবস্থার ভাবনাতেও পিছিয়ে নেই প্রশাসন। জানা গিয়েছে, ব্লকের এক্সটেনশন অফিসার বা সমপদস্থ আধিকারিকদের সাময়িকভাবে AERO-র দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে। তবে এর জন্য নির্বাচন কমিশনের অনুমোদন অনिবার্য। সেই কারণেই বাড়তি সতর্কতায় জেলাশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে নবান্ন।

এদিকে, বুথ সংখ্যা বৃদ্ধির ফলে BLO-র সংখ্যাও বাড়াতে হচ্ছে। ইতিমধ্যেই নতুন নাম পাঠানো হয়েছে কমিশনে, অনুমোদনও মিলেছে।

প্রশাসনিক মহলের অভিমত, লোকসভা ভোটের তুলনায় বিধানসভা নির্বাচনে ERO ও AERO-দের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শূন্যপদ পূরণ করা সম্ভব হবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। নির্বাচনের আগেই SIR এসে পড়লে তা যে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে বড়সড় পরীক্ষার মুখে ফেলবে, তা বলাই বাহুল্য।


```