Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দিঘার হোটেল ব্যবসায়ীর, তৃণমূল বলছে, 'এসআইআর আতঙ্ক'

৬২ বছরের সিরাজউদ্দিন দীর্ঘদিন বিদেশে কাজ করতেন, কয়েক বছর আগে দেশে ফিরে দিঘায় হোটেল ব্যবসা শুরু করেন। এলাকাবাসীর মতে, তাঁর পূর্বপুরুষদেরও কোনও অভিবাসন ইতিহাস নেই। 

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দিঘার হোটেল ব্যবসায়ীর, তৃণমূল বলছে, 'এসআইআর আতঙ্ক'

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 November 2025 21:40

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর নিয়ে রাজ্যজুড়ে (West Bengal SIR) উত্তেজনার মধ্যে পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar) ফের মৃত্যুর ঘটনা। পরিবারের দাবি, পরিচয়পত্রের ভুল সংশোধন নিয়ে উদ্বেগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা শেখ সিরাজউদ্দিনের। ঘটনাটি রামনগর ১ ব্লকের কাঁটাবনি গ্রামে। আর এই ইস্যুতে ফের জাতীয় নির্বাচন কমিশন (ECI) এবং বিজেপিকে (BJP) দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস (TMC)।

৬২ বছরের সিরাজউদ্দিন দীর্ঘদিন বিদেশে কাজ করতেন, কয়েক বছর আগে দেশে ফিরে দিঘায় (Digha) হোটেল ব্যবসা (Hotel Business) শুরু করেন। এলাকাবাসীর মতে, তাঁর পূর্বপুরুষদেরও কোনও অভিবাসন ইতিহাস নেই। পরিবারের দাবি, রবিবার সরকারি নথি বের করতে গিয়ে বাবার নামের তথ্য ভুল দেখতে পান সিরাজউদ্দিন। কোথাও ‘শেখ’, কোথাও ‘আবদুল’। সেই ভুল, ঠিক করা নিয়ে চিন্তায় পড়েছিলেন তিনি। সন্ধেয় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল সোশ্যাল মিডিয়ায় লিখেছে - এভাবে আর কত মৃত্যু হলে এই অরাজকতা থামবে? টিএমসি-র এও বক্তব্য, কর্মসূত্রে বহু বছর জাপানে থাকার পর বর্তমানে তিনি দিঘার প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী ছিলেন। পরিবার ও এলাকার বাসিন্দাদের কথায়, কয়েকদিন ধরে যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে, তাতে আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে।

এই প্রেক্ষিতে তৃণমূলের বার্তা, কেউ আতঙ্কিত হবেন না। আমাদের কাছে মানুষের জীবন রক্ষা সর্বাগ্রে। একজন বৈধ নাগরিকেরও অধিকার খর্ব হতে দেব না আমরা।

এদিকে মৃতের মামা বলেন, 'ও খুবই দুশ্চিন্তায় ছিল। নথির ভুল ঠিক হবে কি না তা নিয়েই ভাবছিল। ঘটনা প্রসঙ্গে, রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, “মানুষ ভয় পাচ্ছেন। ও সুস্থই ছিল, হঠাৎ মারা গেল। আতঙ্ক তৈরি করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে।''

অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, এসআইআর আতঙ্কে কেউ মারা যাননি। আতঙ্কে রয়েছেন শাসকদলের নেতারা। এই মৃত্যু নিয়ে তৃণমূল রাজনীতি করছে।


```