Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা! এবার ডানকুনিতে মৃত গৃহবধূ

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে (Bjp Vs TMC) শুরু হয়েছে দোষারোপের পালা।

এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা! এবার ডানকুনিতে মৃত গৃহবধূ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 November 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর আতঙ্কে (SIR fear, Dankuni) ফের মৃত্যুর ছায়া রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে (Hooghly, Dankuni) আত্মঘাতী এক মহিলা। 

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম হাসিনা বেগম (৩৫)। ডানকুনির ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে এসআইআর নিয়ে এলাকায় চলা গুজবের কারণে প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি।

সোমবার সকালে বাড়ির লোক তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে (Bjp Vs TMC) শুরু হয়েছে দোষারোপের পালা। বিজেপির অভিযোগ, ‘‘রাজ্যে আতঙ্ক ছড়ানোর পরিবেশ তৈরি করেছে তৃণমূল সরকারের অস্পষ্ট অবস্থান।’’ অন্যদিকে তৃণমূলের দাবি, ‘‘বিজেপিই ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে— ‘এক কোটি লোক ওপারে যাবে’— এই প্রচারেই মানুষ ভীত হচ্ছে।’’

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছল বলে প্রশাসনিক সূত্রে খবর। গোটা ঘটনায় রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের আবহ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।
 


```