Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

SIR এর নামে হয়রানি! এবার সন্দেশখালিতে বিডিও অফিসে ভাঙচুর, জেলায় জেলায় বিক্ষোভ

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ক্ষোভের ছবি শুধু সন্দেশখালিতেই সীমাবদ্ধ নয়। জেলার পর জেলা জুড়ে চলছে বিক্ষোভ ও অবরোধ। মঙ্গলবার বাদুড়িয়ায় একদল মানুষ রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। বাসন্তীতে শুনানি কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

SIR এর নামে হয়রানি! এবার সন্দেশখালিতে বিডিও অফিসে ভাঙচুর, জেলায় জেলায় বিক্ষোভ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 January 2026 13:46

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের (SIR) নামে হয়রানির অভিযোগে রাজ্যের একের পর এক প্রান্তে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। ফারাক্কা ও চাকুলিয়ার পর এবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল (BDO office vandalized in Sandeshkhali)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম অস্থিরতা তৈরি হয়েছে।

অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকাই সন্দেশখালির বিডিও দফতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের ভেতরে রাখা একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি তছনছ করা হয়েছে বলে জানা গিয়েছে। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন বিডিও দফতরের কর্মীরা। অনেকে নিরাপত্তার অভাবে দফতর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে গোটা এলাকা পুলিশের কড়া নজরদারিতে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীরা আদৌ সাধারণ মানুষের নাম করে এই তাণ্ডব চালিয়েছে কি না, নাকি এর পিছনে অন্য কোনও সংগঠিত শক্তি রয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে। দফতরের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে ঘটনার পুনর্গঠন করার চেষ্টা করছে পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ক্ষোভের ছবি অবশ্য শুধু সন্দেশখালিতেই সীমাবদ্ধ নয়। জেলার পর জেলা জুড়ে চলছে বিক্ষোভ, অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি। মঙ্গলবার বাদুড়িয়ায় একদল মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। একই দিনে বাসন্তীতে একটি শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনাও সামনে আসে।

এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়, যার ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয়। নদিয়ার নওদার আমতলায় বিডিও দফতরের সামনে ‘ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ’-এর ডাকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন বহু সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, এসআইআর-এর অজুহাতে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য প্রতিটি বিক্ষোভস্থলেই পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। তবে রাজ্য জুড়ে চলা এই অশান্তির আবহ প্রশাসন এবং কমিশন কী পদক্ষেপ করে, তা নিয়ে কৌতূহল সব মহলে।


```