Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SIR শুনানিতে এবার ডাক পেলেন মন্ত্রী শশী পাঁজা, উগরে দিলেন ক্ষোভ, নাম রয়েছে দেবাংশুরও

এসআইআর শুনানিতে নোটিস পেয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তালিকায় নাম থাকলেও অ্যাপের গলদে শুনানিতে ডাক, দেবাংশু ভট্টাচার্যও নোটিস পেয়েছেন।

SIR শুনানিতে এবার ডাক পেলেন মন্ত্রী শশী পাঁজা, উগরে দিলেন ক্ষোভ, নাম রয়েছে দেবাংশুরও

দেবাংশু ভট্টাচার্য- শশী পাঁজা (ছবি - শুভম সেনগুপ্ত)

গার্গী দাস

শেষ আপডেট: 25 January 2026 12:36

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে শুরু হওয়া এসআইআর (SIR) প্রক্রিয়ায় এবার শুনানির নোটিস পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) এবং শাসক দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। দেবাংশু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি সকলকে জানান। এদিকে, নোটিসে রবিবার দুপুর ২টোয় শশী পাঁজাকে উত্তর কলকাতার কেশব অ্যাকাডেমিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

শশী পাঁজার দাবি, তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল এবং এনুমারেশন ফর্মে (Enumeration Form) সমস্ত প্রয়োজনীয় তথ্য তিনি দিয়েছেন। তা সত্ত্বেও শুনানিতে ডাক পাওয়ায় বিরক্ত। তাঁর কথায়, এটি কোনও লজিক্যাল ডিসক্রিপেন্সি (Logical Discrepancy) নয়, বরং অ্যাপের গলদে (App Error) ২০০২ সালের তালিকায় তাঁর নাম দেখাচ্ছে না। বলেন, “আমি অবাক। আমার যখন ডাক পড়েছে, সাধারণ মানুষের তো… এটা হাস্যকর।” তবে তিনি আরও জানান, অন্য পাঁচজন সাধারণ মানুষের মতোই তিনি হাজিরা দেবেন।

এদিকে, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য শুনানিতে ডাক পেয়েছেন। এনিয়ে বেশি কিছু জানা যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তর দেননি।

প্রসঙ্গত, রাজ্যে অক্টোবর থেকেই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য ভোটার তালিকা (Voter List) ত্রুটিমুক্ত করা। এনুমারেশন ফর্ম পূরণ ও জমা দেওয়ার পর বর্তমানে চলছে শুনানি পর্ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি, ম্যাপিং সমস্যা (Mapping Issue)-সহ একাধিক কারণে বহু ভোটারকে তলব করা হচ্ছে শুনানিতে। ইতিমধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen), কবি জয় গোস্বামী (Joy Goswami), অভিনেতা সাংসদ দেব (Dev)-সহ বহু পরিচিত মানুষ এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নাম।

শশী পাঁজার বক্তব্য, কমিশন হুড়োহুড়ি করে কাজ করাতে গিয়ে স্বাভাবিকভাবেই বিএলও (Booth Level Officer) ও সফটওয়্যার ব্যবস্থায় গলদ দেখা দিয়েছে। ফলে ২০০২ সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও অ্যাপে তা প্রতিফলিত হচ্ছে না। তাঁর দাবি, কমিশন হয়তো আলাদাভাবে বিষয়টি ঠিক করার চেষ্টা করছে, কিন্তু তিনি সাধারণ নাগরিকের মতোই শুনানিতে হাজিরা দেবেন।

কয়েকদিন আগেই এসআইআর প্রক্রিয়ায় নোটিস পেয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা ভারতরত্ন অমর্ত্য সেন। বিদেশে থাকায় ৯২ বছর বয়সি প্রবীণ অধ্যাপক সশরীরে হাজির থাকতে পারেননি, তবে তাঁর বাসভবনে শুনানি হয়, যেখানে উপস্থিত ছিলেন তাঁর ভাই। এই প্রক্রিয়া নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বস্টন থেকে সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে, তাতে ‘অযথা তাড়াহুড়ো’ করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন সতর্ক ও পর্যাপ্ত সময় নিয়ে করা উচিত, নইলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকেই সমস্যায় ফেলতে পারে। মানুষকে নিজেকে ভোটার প্রমাণ করার জন্য যথেষ্ট সময় না দিলে তা ভোটারদের প্রতি অন্যায় এবং ভারতীয় গণতন্ত্রের প্রতিও তা হতে পারে ক্ষতিকর।'

উল্লেখ্য, এসআইআর নিয়ে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু থেকেই অভিযোগ করে আসছেন যে প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে করা হচ্ছে। এনিয়ে প্রতিবাদ স্বরূপ গানও বেঁধেছিলেন দেবাংশু। শেষে তাঁরই নাম এল শুনানিতে।


```