Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

SIR তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন না! লিস্টে নামের পাশে কী লেখা থাকবে জানেন?

SIR চূড়ান্ত তালিকায় নাম থাকলেই কি ভোট দিতে পারবেন? ‘অমীমাংসিত’ ও ‘ডিলিটেড’ স্টেটাসের মানে কী—জানুন ২৮ ফেব্রুয়ারির বড় আপডেট।

SIR তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন না! লিস্টে নামের পাশে কী লেখা থাকবে জানেন?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 February 2026 09:41

দ্য ওয়াল ব্যুরো: আজ, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List Status)। এই তালিকায় কারা থাকবেন, কতজনের নাম বাদ পড়বে, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, আজ যে তালিকা প্রকাশ পাবে, সেটি কার্যত স্টেটাস-ভিত্তিক একটি চূড়ান্ত খসড়া—এখনও সব দিক থেকে সম্পূর্ণ ফাইনাল নয়। তালিকায় তিনটি আলাদা ক্যাটেগরি থাকবে, আর সেই ক্যাটেগরিই নির্ধারণ করবে আপনার ভোটাধিকার নিশ্চিত কি না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ প্রকাশিত তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। কিন্তু এখনও যোগ্য ও অযোগ্য ভোটারদের চূড়ান্ত বাছাই শেষ হয়নি। তাই আপাতত সকলের নামই তালিকায় রাখা হচ্ছে। প্রত্যেকের নামের পাশে একটি করে স্টেটাস উল্লেখ থাকবে, যা দেখে বোঝা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি বৈধ ভোটার, না কি তাঁর তথ্য এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।

এই তালিকায় যেমন বৈধ বা যোগ্য ভোটারদের নাম থাকবে, তেমনই থাকবেন সেই সব ব্যক্তি, যাঁদের শুনানিতে ডাকা হয়েছিল এবং যাঁদের জমা দেওয়া নথি এখনও বিচারাধীন। এদের নামের পাশে লেখা থাকবে ‘অমীমাংসিত’ বা ‘অ্যাডজুডিকেশন’। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, চূড়ান্ত তালিকায় নাম থাকলেও ‘অমীমাংসিত’ স্টেটাস মানেই ভোটাধিকার নিশ্চিত নয়।

এই সমস্ত ক্ষেত্রে নথিপত্র আরও এক দফা খতিয়ে দেখা হবে। তার পর নির্বাচন কমিশন একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। সেই পরবর্তী তালিকায় নাম থাকলে তবেই ভোটাধিকার নিশ্চিত হবে। আর যদি সেই তালিকা থেকে নাম বাদ যায়, তাহলে ভোট দেওয়া যাবে না। সূত্রের খবর, আপাতত প্রায় ৬০ লক্ষ ভোটারের নামের পাশে ‘অমীমাংসিত’ স্টেটাস থাকতে পারে। ফলে আজ তালিকা প্রকাশ পেলেও এই বিপুল সংখ্যক ভোটারকে চূড়ান্ত নিশ্চয়তার জন্য অপেক্ষা করতে হবে সাপ্লিমেন্টারি লিস্টের। তবে সেই সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে, তা এখনও জানায়নি নির্বাচন কমিশন।

অন্যদিকে, আজকের চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের নামও সম্পূর্ণভাবে উধাও হবে না। তালিকায় তাঁদের নামের পাশেই স্পষ্ট করে ‘ডিলিটেড’ স্টেটাস লেখা থাকবে। অর্থাৎ বাদ পড়া ভোটারদের তথ্যও তালিকায় চিহ্নিত থাকবে।


```