Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, এক লাফে অনেকটা বাড়ল বোনাস

SIR পরিস্থিতির মাঝেই রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী ও অধিগৃহীত সংস্থার কর্মীদের জন্য বড় ঘোষণা।

SIR আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, এক লাফে অনেকটা বাড়ল বোনাস

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 February 2026 08:04

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের জন্য 'অ্যাড হক' বোনাস ও অগ্রিম উৎসবভাতা ঘোষণা করা হয়েছে। শুক্রবার অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের তুলনায় এ বছর বোনাস ও অগ্রিম—উভয় ক্ষেত্রেই অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। ইদ ও শারদোৎসবের আগে এই 'অ্যাড হক' বোনাস (Ad Hoc Bonus) প্রদান করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৭,৪০০ টাকা অ্যাড হক বোনাস। গত বছর এই পরিমাণ ছিল ৬,৮০০ টাকা—অর্থাৎ এ বছর বৃদ্ধি হয়েছে ৬০০ টাকা। পাশাপাশি বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে। ২০২৫ সালে যেখানে সীমা ছিল ৪৪ হাজার টাকা, এবার তা বাড়িয়ে ৪৬ হাজার টাকা করা হয়েছে।

উৎসবের অগ্রিম ভাতার ক্ষেত্রেও বৃদ্ধি হয়েছে। ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে ২২ হাজার টাকা, অর্থাৎ ২ হাজার টাকা বেশি। অগ্রিম পাওয়ার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমাও ৫২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৪ হাজার টাকা করা হয়েছে।

যাঁরা ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অবসর নেবেন এবং যাঁদের পেনশন ৪০ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৩,৮০০ টাকা উৎসবভাতা। গত বছর অবসরপ্রাপ্ত কর্মীরা পেয়েছিলেন ৩,৫০০ টাকা—এ বছর সেই অঙ্ক বেড়েছে ৩০০ টাকা।

শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার আওতায় থাকবেন। এছাড়া সরকার অধীনস্থ সংস্থার যাঁদের মাসিক বেতন ১,০০০ টাকা বা তার কম, তাঁদের জন্য ঘোষণা করা হয়েছে ৩,৫০০ টাকা বোনাস।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে এবং এ বিষয়ে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। এই পরিস্থিতিতে বোনাস ও অগ্রিম ভাতা বৃদ্ধির ঘোষণা স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ খবর হিসেবে বিবেচিত হচ্ছে।


```