শুধু পুলিশকে অ্যাক্টিভ থাকতে হবে তাই নয়, পাশাপাশি, নবান্নের কন্ট্রোল রুমকেও সতর্ক থাকার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পশ্চিমবঙ্গের যেকোনও প্রান্তে অশান্তির খবর মেলামাত্র প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 February 2026 22:41
দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (Final voter list publish) হতে চলেছে। তার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ (unrest due to final voter list) তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কা করছে নবান্ন (Nabanna)। শুধু পুলিশকে অ্যাক্টিভ থাকতে হবে তাই নয়, পাশাপাশি, নবান্নের কন্ট্রোল রুমকেও সতর্ক থাকার বিশেষ নির্দেশ (Nabanna instruction control unrest final voter list) দেওয়া হয়েছে যাতে পশ্চিমবঙ্গের যেকোনও প্রান্তে অশান্তির খবর মেলামাত্র প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার (West Bengal Government)।
জানা গিয়েছে, অশান্তি মোকাবিলায় সবরকম ভাবে প্রস্তুতি ইতিমধ্যেই সারা এবং প্রয়োজনে পুলিশ বাহিনি (WB Police force to handle unrest final voter list) পাঠাবে নবান্ন। পাশাপাশি রাজ্যের মুখসচিব, স্বরাষ্ট্র সচিব তো বটেই পুলিশের ডিজি, কমিশনারের মতো উচ্চপদস্থ আধিকারিক কাল নবান্নেই উপস্থিত থাকবেন বলে খবর।
সাধারণত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে আসেন না, সেটি তাঁর ছুটির দিন। মনে করা হচ্ছে, ছুটি হলেও পরিস্থিতি গুরুত্ব বুঝে তিনি বাড়িতে বসে থাকবেন না, নিজে হাজির থাকতে পারেন নবান্নে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি মেলেনি।
দোলের সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র রাখতে আগেই বড়সড় পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। শুক্রবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) ও আইজিপি (আইন ও শৃঙ্খলা)-র দফতর থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সশস্ত্র ব্যাটালিয়নকে আজ অর্থাৎ শুক্রবার রাত থেকেই চরম সতর্ক অবস্থায় বা ‘এক্সট্রিম রেডিনেস’-এ থাকতে হবে।
কারণ কী?
পুলিশ সূত্রে খবর, মূলত তিনটি বড় বিষয়কে সামনে রেখে এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে -