অর্থাৎ যাঁদের নাম এখনও যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাঁরাও তালিকায় থাকবেন, তবে আলাদা বিভাগে। নতুন ভোটারদের আবেদন, অর্থাৎ ফর্ম ৬-এর ভিত্তিতে অনুমোদিত নামগুলি ‘অ্যাপ্রুভড’ তালিকাতেই যুক্ত হবে। সূত্রের দাবি, এই সংখ্যাটি প্রায় ১ লক্ষ ২০ হাজার।
.jpeg.webp)
মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 26 February 2026 19:46
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আগে রাজ্যের ভোটার তালিকা (West Bengal SIR Final Voter List) ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে। বুধবার নির্বাচন কমিশনের (ECI) তরফে যে ইঙ্গিত মিলেছিল, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল তুমুল আলোচনা। কারণ স্পষ্ট ইঙ্গিত মিলেছে, নিষ্পত্তিহীন প্রায় ৬০ লক্ষ ভোটারের (60 Lakh Voters) নাম চূড়ান্ত তালিকায় থাকবে না।
তবে বৃহস্পতিবার কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় সবার নামই থাকবে। কিন্তু তা তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হবে - ‘অ্যাপ্রুভড’ (Approved), ‘ডিলিটেড’ (Deleted) এবং ‘নিষ্পত্তি হয়নি’ (Under Adjudication)’।
অর্থাৎ যাঁদের নাম এখনও যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাঁরাও তালিকায় থাকবেন, তবে আলাদা বিভাগে। নতুন ভোটারদের আবেদন, অর্থাৎ ফর্ম ৬-এর ভিত্তিতে অনুমোদিত নামগুলি ‘অ্যাপ্রুভড’ তালিকাতেই যুক্ত হবে। সূত্রের দাবি, এই সংখ্যাটি প্রায় ১ লক্ষ ২০ হাজার।
এছাড়া পরবর্তী সময়ে যেসব নামের যাচাই সম্পূর্ণ হবে, সেগুলি ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে সেই অতিরিক্ত তালিকা কবে বেরোবে, বা কত দফায় প্রকাশ পাবে, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম বৈধ তালিকায় অন্তর্ভুক্ত থাকবে, তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বাকিদের ক্ষেত্রে সেই সুযোগ থাকবে না।
সব মিলিয়ে, নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা পুরো কাটেনি। বরং নতুন ব্যাখ্যায় পরিষ্কার হল কাঠামো, কিন্তু রয়ে গেল সময়সীমা নিয়ে প্রশ্ন।
তথ্য বলছে, ১ কোটি ২০ লক্ষ তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ (Logical Discrepency) এবং ৩২ লক্ষ ‘আনম্যাপড’ (Unmapped Voters) নাম মিলিয়ে বিপুল জট তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ নাম কলকাতা হাইকোর্ট গঠিত কমিটির (Calcutta High Court) মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা নথি যাচাই করছেন বটে, কিন্তু যে নামগুলি তাঁরা অনুমোদন করছেন, সেগুলি মূল চূড়ান্ত তালিকার জন্য নয়, সম্ভাব্য অতিরিক্ত তালিকার জন্য বিবেচিত হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ। এসআইআর প্রক্রিয়ায় ৫৮ লক্ষ বাদ যাওয়ার পর খসড়ায় থাকে ৭ কোটি ০৮ লক্ষ। তার মধ্যেই ১ কোটি ৫২ লক্ষ নামের পাশে প্রশ্ন ওঠে। ২১ ফেব্রুয়ারি আপলোড পোর্টাল বন্ধ হওয়ার পর এখন প্রায় ৬০ লক্ষ নামের ভাগ্য নির্ভর করছে বিচারপ্রক্রিয়ার গতির ওপর।