Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

SIR: আতঙ্কে পালাতে গিয়ে ধরা পড়ল ১১ বাংলাদেশি, সীমান্তে তৎপর বিএসএফ

সূত্রের খবর, ধৃতদের মধ্যে নারী ও শিশু—দু’জন নাবালকও রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরাপথে সীমান্ত পেরোতে গিয়েই ধরা পড়ে তারা।

SIR: আতঙ্কে পালাতে গিয়ে ধরা পড়ল ১১ বাংলাদেশি, সীমান্তে তৎপর বিএসএফ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 October 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ বা SIR ঘোষণার পর থেকেই বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীদের ইস্যুতে রাজনৈতিক তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বিজেপি তৃণমূলকে (BJP-TMC) লাগাতার নিশানা করছে। তার মধ্যেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত (Border)) থেকে ১১ জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ (BSF)।

সূত্রের খবর, ধৃতদের মধ্যে নারী ও শিশু—দু’জন নাবালকও রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরাপথে সীমান্ত পেরোতে গিয়েই ধরা পড়ে তারা। এরপরই বিএসএফ তাঁদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই কয়েক মাস আগে চোরাপথে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। কেউ দিনমজুরি করতেন, কেউ বা গৃহস্থালির কাজে নিযুক্ত ছিলেন। কিন্তু সম্প্রতি রাজ্যে SIR ঘোষণা হওয়ায় ভয় পেয়ে ফের বাংলাদেশে পালাতে চেয়েছিলেন তাঁরা।

বিএসএফের এক কর্তা বলেন, “রাতের অন্ধকারে তারালি সীমান্তের কাছে কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তারা। টহলদারি জওয়ানরা তাদের দেখতে পেয়ে আটক করে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের দাবি, ভারতে কোনও অপরাধমূলক কাজে যুক্ত ছিলেন না। কাজ হারানোর ভয়ে তাঁরা নিজ দেশে ফেরার চেষ্টা করছিলেন।

বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যু নতুন নয়। রাজ্যে বিজেপি বারবার অভিযোগ তুলেছে, “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে তৃণমূল।” বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এসআইআর শুরু হতেই ভয় পাচ্ছে অনুপ্রবেশকারীরা। এতদিন সরকার তাদের রক্ষা করেছে, এখন বাস্তব ধরা দিচ্ছে।”

পাল্টা তৃণমূলের বক্তব্য, “সীমান্ত সুরক্ষার দায়িত্ব তো অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। যদি অনুপ্রবেশ হয়, দায় নিতে হবে কেন্দ্রকেই।”

বিএসএফ জানিয়েছে, সম্প্রতি সীমান্তে টহল ও ড্রোন নজরদারি বাড়ানো হয়েছে। যেসব এলাকায় কাঁটাতার নেই, সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত জওয়ান।

এক বিএসএফ আধিকারিক বলেন, “গত কয়েক সপ্তাহে অনুপ্রবেশ রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতাও নেওয়া হচ্ছে।”


```