Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

SIR: ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের সাড়ে ৭ লক্ষ নাম এখনও অবধি খতিয়ে দেখলেন জুডিশিয়াল অফিসাররা

কমিশন জানিয়েছে, আগামিকালই তাঁদের রাজ্যে পৌঁছনোর কথা। মূলত দক্ষিণবঙ্গের আটটি জেলাকে পাখির চোখ করেই এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে।

SIR: ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের সাড়ে ৭ লক্ষ নাম এখনও অবধি খতিয়ে দেখলেন জুডিশিয়াল অফিসাররা

সিইও মনোজ আগরওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 March 2026 18:38

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম নিয়ে যে অচলাবস্থা (Under Adjudication) তৈরি হয়েছে, তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওড়িশা (Odisha) এবং ঝাড়খণ্ড (Jharkhand) থেকে আনা হচ্ছে আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার (Judicial Offcer)। কমিশন জানিয়েছে, আগামিকালই তাঁদের রাজ্যে পৌঁছনোর কথা। মূলত দক্ষিণবঙ্গের আটটি জেলাকে পাখির চোখ করেই এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ‘বিচারাধীন’ (Under Adjudication) ভোটারের মধ্যে সাড়ে ৭ লক্ষ নাম এখনও (শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত) অবধি খতিয়ে দেখার কাজ বা ‘অ্যাডজুডিকেশন’ হয়েছে। কাল এই সংখ্যাটা ছিল সড়ে ৬ লক্ষ।  তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে, নিষ্পত্তির অর্থই চূড়ান্ত তালিকায় নাম উঠে আসা নয়। অর্থাৎ নথিপত্র খতিয়ে দেখার পর যাঁদের দাবি বৈধ প্রমাণিত হবে, কেবল তাঁদেরই ঠাঁই হবে মূল তালিকায়।

বর্তমানে রাজ্যে ৫০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। কিন্তু কাজের বিপুল চাপের কথা মাথায় রেখেই প্রতিবেশী দুই রাজ্য থেকে ১০০ জন করে মোট ২০০ জন অফিসারকে আনা হচ্ছে। কমিশনের লক্ষ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই তালিকার জট যতটা সম্ভব কাটিয়ে ফেলা।

ভিন্ রাজ্য থেকে আসা এই অফিসারদের মূলত আটটি জেলায় মোতায়েন করা হবে। জেলাগুলি হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি, বীরভূম এবং নদিয়া।

সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR-এর কাজ করছেন, তাঁরা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলিই হল 'অ্যাডজুডিকেটেড', যেই সংখ্যাটা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে, ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ মানুষের, তার মধ্য়েই এই নামগুলি রয়েছে, যাঁদের ভোটার তালিকায় নাম ওঠাটা এখনও চূড়ান্ত নয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR-এর কাজ করছেন, তাঁরা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলিই হল 'অ্যাডজুডিকেটেড', যেই সংখ্যাটা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে, ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ মানুষের, তার মধ্য়েই এই নামগুলি রয়েছে, যাঁদের ভোটার তালিকায় নাম ওঠাটা এখনও চূড়ান্ত নয়। এই বিপুল সংখ্যক ভোটারের নাম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে কোনও ভোট করানো যাবে না— এই দাবিতেই পথে নেমেছে বিরোধীরা।

এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে শুক্রবার বেলা দুটো থেকে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সিইও দফতরের সামনে ধর্নায় বসেছে বামেরা।


```