Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

৬০ লক্ষ বিচারাধীন ভোটারের সাড়ে ৬ লক্ষের নিষ্পত্তি! ভিন্ রাজ্য থেকে বাংলায় আসছেন আরও ২০০ জুডিশিয়াল অফিসার

কমিশন সূত্রে খবর, আগামী পরশুই তাঁদের রাজ্যে পৌঁছনোর কথা। মূলত দক্ষিণবঙ্গের আটটি জেলাকে পাখির চোখ করেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

৬০ লক্ষ বিচারাধীন ভোটারের সাড়ে ৬ লক্ষের নিষ্পত্তি! ভিন্ রাজ্য থেকে বাংলায় আসছেন আরও ২০০ জুডিশিয়াল অফিসার

সিইও মনোজ আগরওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 March 2026 20:53

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম নিয়ে যে অচলাবস্থা (Under Adjudication) তৈরি হয়েছে, তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওড়িশা (Odisha) এবং ঝাড়খণ্ড (Jharkhand) থেকে আনা হচ্ছে আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার (Judicial Offcer)। কমিশন সূত্রে খবর, আগামী পরশুই তাঁদের রাজ্যে পৌঁছনোর কথা। মূলত দক্ষিণবঙ্গের আটটি জেলাকে পাখির চোখ করেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ‘বিচারাধীন’ (Under Adjudication) ভোটারের মধ্যে মাত্র সাড়ে ৬ লক্ষ নাম খতিয়ে দেখার কাজ বা ‘অ্যাডজুডিকেশন’ সম্পন্ন হয়েছে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে, নিষ্পত্তির অর্থই চূড়ান্ত তালিকায় নাম উঠে আসা নয়। অর্থাৎ নথিপত্র খতিয়ে দেখার পর যাঁদের দাবি বৈধ প্রমাণিত হবে, কেবল তাঁদেরই ঠাঁই হবে মূল তালিকায়।

বর্তমানে রাজ্যে ৫০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। কিন্তু কাজের বিপুল চাপের কথা মাথায় রেখেই প্রতিবেশী দুই রাজ্য থেকে ১০০ জন করে মোট ২০০ জন অফিসারকে আনা হচ্ছে। কমিশনের লক্ষ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই তালিকার জট যতটা সম্ভব কাটিয়ে ফেলা।

ভিন্ রাজ্য থেকে আসা এই অফিসারদের মূলত আটটি জেলায় মোতায়েন করা হবে। জেলাগুলি হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি, বীরভূম এবং নদিয়া।

সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR-এর কাজ করছেন, তাঁরা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলিই হল 'অ্যাডজুডিকেটেড', যেই সংখ্যাটা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে, ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ মানুষের, তার মধ্য়েই এই নামগুলি রয়েছে, যাঁদের ভোটার তালিকায় নাম ওঠাটা এখনও চূড়ান্ত নয়। 

সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR-এর কাজ করছেন, তাঁরা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলিই হল 'অ্যাডজুডিকেটেড', যেই সংখ্যাটা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে, ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ মানুষের, তার মধ্য়েই এই নামগুলি রয়েছে, যাঁদের ভোটার তালিকায় নাম ওঠাটা এখনও চূড়ান্ত নয়। এই বিপুল সংখ্যক ভোটারের নাম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে কোনও ভোট করানো যাবে না— এই দাবিতেই পথে নেমেছে বিরোধীরা।

এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল, শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে (এসপ্ল্যানেড) তিনি ধর্না-অবস্থানে বসবেন। 


```