Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই?' শ্রীরামপুরের সভায় শর্ট সার্কিট, মেজাজ হারিয়ে প্রশ্ন মমতার

এদিন শ্রীরামপুরের জনসভায় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় সভার একটি অংশে বৈদ্যুতিক বক্স থেকে আচমকা শর্ট সার্কিট শুরু হয়। আগুনের ফুলকি ছিটকে আসে। বিষয়টি নজরে আসতেই মেজাজ হারান নেত্রী।

'এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই?' শ্রীরামপুরের সভায় শর্ট সার্কিট, মেজাজ হারিয়ে প্রশ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 April 2026 18:33

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন নির্বাচনের প্রচারে (West Bengal Assembly Election 2026) ঝোড়ো ব্যাটিং করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেই প্রচারের মাঝেই বারবার ধেয়ে আসছে একের পর এক অনভিপ্রেত বিপদ। এবার শ্রীরামপুরের জনসভায় খোদ মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেই ঘটে বিপত্তি। দর্শকাশনে শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে নিজের বক্তব্য থামিয়ে মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দেন মমতা।

এদিন শ্রীরামপুরের জনসভায় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় সভার একটি অংশে বৈদ্যুতিক বক্স থেকে আচমকা শর্ট সার্কিট শুরু হয়। আগুনের ফুলকি ছিটকে আসে। বিষয়টি নজরে আসতেই মেজাজ হারান নেত্রী। বারংবার প্রশ্ন করেন, “কেন এরকম হবে?” গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মমতা এও বলেন, ''এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই? সবাইকে বাংলা থেকে সরিয়ে দিয়ে সেফটি-সিকিউরিটি দেখার লোক নেই?''

যিনি এই কাজের দায়িত্বে ছিলেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মমতা। তৎক্ষণাৎ পুলিশ ওই জায়গাটি ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি খোলা বৈদ্যুতিক বক্স থেকেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

তবে এই ঘটনা দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কারণ, গত কয়েকদিনে এই নিয়ে অন্তত একাধিকবার বিপত্তির মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি দুবরাজপুর থেকে ফেরার সময় প্রবল দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। প্রায় ৭০ মিনিট আকাশে চক্কর কাটার পর তিনবার অবতরণে ব্যর্থ হয়ে কোনওমতে দমদমে নামে সেই বিমান। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদের বড়ঞা থেকে নবগ্রাম যাওয়ার পথে ঝড়বৃষ্টির কারণে তাঁর কপ্টার নামতে না পেরে ফিরে আসতে বাধ্য হয়।

বিপত্তির তালিকা এখানেই শেষ নয়। মালদহে তাঁর সভার কাছেই ‘ড্রোন বিভ্রাট’ নতুন করে ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে দিয়েছিল। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছেন, বারবার কেন মুখ্যমন্ত্রীর যাত্রাপথেই এমন অস্বাভাবিক ও উদ্বেগজনক ঘটনা ঘটছে? 


```