Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন! মোদীর মন্ত্রীর গ্রেফতারির দাবি তুললেন মমতা

 “ইলেকশন এলেই তৃণমূলকে ৪০০ নোটিস। আর আপনারা যে জোচ্চুরি করছেন, তার কী হবে?”

শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন! মোদীর মন্ত্রীর গ্রেফতারির দাবি তুললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও শান্তনু ঠাকুর।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 November 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) ইস্যুতে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, মতুয়া অধ্যুষিত বনগাঁ–ঠাকুরনগরে যখন সাধারণ মানুষের উদ্বেগ ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময়ই আরও বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। বনগাঁর জনসভা থেকে সরাসরি দাবি—মোদী (PM Modi) মন্ত্রিসভার এক সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন। এবং তাঁকে গ্রেফতার করার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূলের কেউ কিছু না করলেও জেলে ঢোকাও। আর বিজেপির মন্ত্রীরা কিছু করলেও বিদেশে পাঠিয়ে দাও! এটাই দ্বিচারিতা! কেন পালিয়েছে? কারণ নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। যতই বাঁচানোর চেষ্টা করুন, রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি।”

যদিও এদিন কারও নাম মুখে আনেননি তিনি। তবে রাজনৈতিক মহলে নিশ্চিত, ইঙ্গিতটি শান্তনু ঠাকুরের দিকেই (Shantanu Thakur)। কয়েকদিন আগেই তৃণমূল শান্তনুর একটি লন্ডন সফরের ছবি তুলে ধরেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনা ঘিরেই জল্পনা নতুন করে তীব্র হয়েছে।

ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের মানুষের হাতে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ধর্মীয় কার্ড বিতরণ শুরু করেছিলেন। অভিযোগ উঠেছিল, কার্ড নিতে ১০০ টাকা করে নেওয়া হচ্ছিল। সেই প্রসঙ্গ সভায় টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা ১০০ টাকা করে ফর্ম বিক্রি করল ধর্মের নামে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিল, তার ওপর ক্যা-এর নাম করে আরও ৮০০ টাকা নিল—তাদের মধ্যেই কেউ কেউ এখন দেশে নেই, বিদেশে ঘুরছে!”

তার পরেই কটাক্ষ, “সে কেন বিদেশে ঘুরতে গেল? এর পেছনে বিরাট রহস্য আছে। রহস্যটা আমি জানি।” তবে এ ব্যাপারে শান্তনু ঠাকুরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

বক্তৃতার মাঝেই মমতা তুলে ধরেন ইডি–রাজনীতির প্রসঙ্গও। অভিযোগ করে বলেন, “ইলেকশন এলেই তৃণমূলকে ৪০০ নোটিস। আর আপনারা যে জোচ্চুরি করছেন, তার কী হবে?”

তারপরই কাটাছেঁড়া সুরে বিজেপিকে উদ্দেশ করে মন্তব্য, “ছোটবেলায় বলতাম—কী হ্যাংলা দেখ! আপনারা ঠিক তেমনই বাংলার দিকে হ্যাংলার মতো তাকিয়ে থাকেন। বাংলাকে পছন্দ করেন না, বাংলাকে জব্দ করতে চান।” মমতা বলেন, “বিহারে মানুষ আপনাদের গেম ধরতে পারেনি। কিন্তু বাংলার মানুষ আপনাদের সব গেম জানে। তাই বাংলা আপনাদের টার্গেট।”


```