Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'বিজেপিকে বার বার বলি, আমার সাথে খেলতে যাস না'! বনগাঁর সভা থেকে কপ্টার ইস্যুতে মমতার তোপ

 "আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, যা ইচ্ছে করুন, আমার কিছু যায় আসে না। 
আমি যেভাবে সারাজীবন সংগ্রাম করে এসেছি, তাতে রাস্তায় আমাকে রাস্তা দেখাবে।"

 'বিজেপিকে বার বার বলি, আমার সাথে খেলতে যাস না'! বনগাঁর সভা থেকে কপ্টার ইস্যুতে মমতার তোপ

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 November 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তাপমাত্রা দিন দিন বাড়ছে রাজ্যে। ঠিক এই আবহেই পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee in Bongaon)। এবার উত্তর ২৪ পরগণার সীমান্ত শহর বনগাঁ, যা মতুয়াগড়় হিসেবে পরিচিত।

তবে শেষ মুহূর্তে হেলিকপ্টার না পাওয়া যাওয়ায় এদিন সড়ক পথে মুখ্যমন্ত্রীকে বনগাঁ পৌঁছতে হয়। যে কারণে নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পরে সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। এই দেরি হওয়ার জন্য বনগাঁর ত্রিকোণ পার্কে সভার শুরুতেই ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  "ভোটই এল না, এখনই সংঘাত শুরু হয়ে গেল! হঠাৎ খবর এল, হেলিকপ্টার যাবে না! তবে এতে আমার ভালই হল! রাস্তা দিয়ে এলাম, এতে আমার জনসংযোগ আরও ভাল হল।"

এরপরই সরাসরি কেন্দ্র ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপিকে বার বার বলি, আমার সাথে খেলতে যাস না, আমি যে খেলাটা খেলব, সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, নাগালও পাবে না। এজেন্সিকে লেলিয়ে দাও, লোককে গুঁজে গুঁজে টাকা দিলেও ভোট পাবে না। কারণ এটা বাংলা।"

তোপ দেগেছেন কমিশনকেও। মুখ্যমন্ত্রীর কথায়, "নির্বাচন কমিশনের কাজ নির্বাচন পরিচালনা করা। এখনও ৪ মাস বাকি। অথচ এখন থেকেই বাংলা কব্জা করার চেষ্টা হচ্ছে। বিজেপির অফিস থেকে লিস্ট ঠিক করে দেওয়া হচ্ছে!"

তবে এসব করে যে তাঁকে থামানো যাবে না, এদিন তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। বাম জমানার সিঙ্গুর আন্দোলনে তাঁর অনশনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, যা ইচ্ছে করুন, আমার কিছু যায় আসে না। 
আমি যেভাবে সারাজীবন সংগ্রাম করে এসেছি, তাতে রাস্তায় আমাকে রাস্তা দেখাবে।"

বনগাঁর সভা শেষে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর—প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মিছিলও করবেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকে মতুয়া সম্প্রদায়দের মানুষকে বরাভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, এসআইআর এর নাম করে বাংলার একজন যোগ্য ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না।"


```