Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অপমানিত হয়েছি, আঘাত পেয়েছি, আমার পরিবারকেও জানাইনি: শংকর ঘোষ

বাম রাজনীতি ছেড়ে কেন বিজেপিতে যোগ দিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ?

অপমানিত হয়েছি, আঘাত পেয়েছি, আমার পরিবারকেও জানাইনি: শংকর ঘোষ

শংকর ঘোষ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 November 2025 21:55

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯১ সালে যখন এস‌এফ‌আই-এ নাম লেখান, তখন হয়তো ভাবেন নি যে কোন‌ও দিন সেই দল ছাড়তে হবে। শুধু ছাড়াই নয়, এমন এক রাজনৈতিক দলের ছাতার তলায় আসবেন যা তাঁর এতদিনকার লালন করা মতাদর্শের একদম উল্টো। তবুও সেটাই করেছিলেন শংকর ঘোষ, শিলিগুড়ি থেকে জেতা বিজেপির বিধায়ক। কিন্তু বাম রাজনীতি ছেড়ে কেন ধরলেন রাম রাজনীতির হাত?

দ্য ওয়ালকে একান্ত সাক্ষাৎকারে জানালেন দিনের পর দিন অপমানিত হয়ে, আঘাত পেয়ে, নিজের ভাবনার সঙ্গে আপোষ করতে না পেরেই ছেড়েছিলেন সিপিএম। নিজের এই দল ছাড়ার সিদ্ধান্তের কথা নিজের পরিবারকেও জানাননি তিনি। নিজেই একথা বলে শংকর ঘোষের স্বগতোক্তি, দল তো ছাড়লাম, কিন্তু যাব কোন দলে? রাজনীতি করব না ছাড়ব? রাজনীতি করলে কোন দল করব? এতসব ভেবে উত্তর‌ও দিলেন শংকর। কংগ্রেস পারিবারিক দল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করে এসেছি, কিন্তু বিজেপি এক নতুন ধারণা বাংলার রাজনীতিতে নিয়ে এসেছে, পাশাপাশি রাজ্যের জনবিন্যাস কেমন যেন বদলে যাচ্ছে, এসব ভাবতে ভাবতেই তাঁর বিজেপিতে যোগদান। শংকর ঘোষ যেদিন বিজেপিতে যোগ দেন সেদিন কিন্তু উত্তরবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িত কেউই প্রথমে বিশ্বাস করতে চায়নি যে অশোক ভট্টাচার্যের ভাবশিষ্য কিনা শেষে বিজেপির হাত ধরল!

শংকর ঘোষ অবশ্য মনে করেন, সেদিন যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেটা যে সঠিক সিদ্ধান্ত তা তিনি বুঝেছেন এই প্রায় সাড়ে চার বছর দলটির(বিজেপি) সঙ্গে ঘর করে। শুধুই একজন বিজেপি বিধায়ক থেকে তিনি এখন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক এবং অন্যতম রাজ্য সম্পাদক।


```