Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত, আগামিকাল সাজা ঘোষণা

সামশেরগঞ্জে (Samsherganj) হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের (Samsherganj Murder Case) ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত (Jangipur Court)। 

সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত, আগামিকাল সাজা ঘোষণা

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 December 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: সামশেরগঞ্জে (Samsherganj) হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের (Samsherganj Murder Case) ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত (Jangipur Court)। বাবা-ছেলেকে খুনের ঘটনায় আগামিকাল সাজা শোনাবে আদালত।

ওয়াকফ আইন সংশোধনী নিয়ে বিক্ষোভ চলাকালীন গত ১২ এপ্রিল বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গোটা রাজ্যে। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনায় সোমবার ধৃতদের দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত।

দীর্ঘ শুনানির পর এদিন জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত করা হয় ১৩ জনকে। এদিন রায় ঘোষণার দিন থাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় আদালত চত্বরে। কড়া পুলিশি নিরাপত্তায় ধৃতদের নিয়ে আসা হয় আদালতে। ধৃতদের দোষী সাব্যস্ত করা হয়েছে খবর শুনেই তাদের পরিবারের সদস্যদের মধ্যে কান্নার রোল ওঠে।

গত এপ্রিলে ওয়াকফ আইন লাগু হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয় রাজ্য । তেতে ওঠে মুর্শিদাবাদ, মালদহের একাধিক অঞ্চল। বিক্ষোভের মাঝে পড়ে যাওয়ায় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।

এই হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠন করে জেলা পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের পর শুরু হয় বিচারপ্রক্রিয়া। ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত শুনানি চলে। সোমবার বিচারক অমিতাভ মুখোপাধ্যায় বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করলেন। মঙ্গলবার সাজা ঘোষণা। দোষীদের সর্বোচ্চ সাজা চাইছেন দাস পরিবারের সদস্যরা। 


```