Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সামশেরগঞ্জ কাণ্ডে কড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের, দ্রুত শেষ করতে হবে তদন্ত

 তদন্তের বিষয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্টও তলব করেছে আদালত।

সামশেরগঞ্জ কাণ্ডে কড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের, দ্রুত শেষ করতে হবে তদন্ত

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 July 2025 20:58

দ্য ওয়াল ব্যুরো: সামশেরগঞ্জ কাণ্ডে তদন্তে গাফিলতি বরদাস্ত নয়, এবার কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পরবর্তী শুনানির মধ্যে সিট (SIT)-কে তদন্ত সম্পূর্ণ করতে হবে। 

মূল অভিযুক্তদের এখনও গ্রেফতার না করায় অসন্তোষ প্রকাশ করে আদালত জানিয়েছে, আইন মেনে কড়া ব্যবস্থা নিতে হবে। তদন্তের বিষয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্টও তলব করেছে আদালত।

এদিন মামলার শুনানিতে বিচারপতি সেনের মন্তব্য, “এপ্রিল থেকে জুলাই, চার মাস কেটে গিয়েছে। এবার তদন্ত শেষ করুক সিট। পরবর্তী শুনানির আগেই রিপোর্ট চাওয়া হচ্ছে।”

ঘটনার পর থেকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন করা হয়েছিল ১০ কোম্পানি বিএসএফ। আদালত জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাহিনী মোতায়েন বহাল থাকবে।

গোষ্ঠীদ্বন্দ্ব এবং রাজনৈতিক সংঘর্ষ ঘিরে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সামশেরগঞ্জে। ঘটনায় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের মৃত্যু হয়েছিল। অভিযোগ ওঠে, পুলিশ নিষ্ক্রিয় থেকেছে। ঘটনার তদন্তে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল (SIT), কিন্তু মূল অভিযুক্তরা এখনও অধরা। এ নিয়ে একাধিকবার প্রশ্ন তোলে আদালত। আগামী ৭ সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট।
 


```