Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Kolkata High Court: সামশেরগঞ্জে নিহতদের পরিবারের নিরাপত্তা সংক্রান্ত মামলা ছেড়ে দিল ডিভিশন বেঞ্চও

সামশেরগঞ্জে (Murshidabad) নিহতদের পরিবারের নিরাপত্তা সংক্রান্ত মামলা আগেই ছেড়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। এবার সেই মামলা কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বাসু চৌধুরীর ডিভিশন বেঞ্চও ছেড়ে দিল।

Kolkata High Court: সামশেরগঞ্জে নিহতদের পরিবারের নিরাপত্তা সংক্রান্ত মামলা ছেড়ে দিল ডিভিশন বেঞ্চও

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 15 May 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: সামশেরগঞ্জে (Murshidabad) নিহতদের পরিবারের নিরাপত্তা সংক্রান্ত মামলা আগেই ছেড়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। এবার সেই মামলা কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বাসু চৌধুরীর ডিভিশন বেঞ্চও ছেড়ে দিল। যা নিয়ে নিহতদের পরিবারের তরফে করা মামলার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মুর্শিদাবাদ দাঙ্গায় সামশেরগঞ্জে (Samserganj) জোড়া খুনে সিবিআই (CBI) তদন্ত চেয়ে হাইকোর্টে গিয়েছিল নিহতের পরিবার। কিন্তু সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের দায়ের করা মামলা ছেড়ে দেন তিনি। বিচারপতি জানিয়েছিলেন, মুর্শিদাবাদ সংক্রান্ত সব মামলার শুনানি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে চলছে। তাই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চেই হওয়া উচিত।

সেই মতোই বৃহস্পতিবার মামলা ওঠে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বাসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে। কিন্তু, ডিভিশন বেঞ্চও মামলা ছেড়ে দিল।

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় মুর্শিদাবাদ যখন উত্তপ্ত, সেই সময় জাফরাবাদে খুন হন হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস। সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহতদের পরিবার। পাশাপাশি, নিরাপত্তার আর্জি জানান।

এর আগের শুনানিতে আইনজীবীদের সওয়াল-পাল্টা সওয়ালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়ায় বিচারপতি ঘোষের এজলাসে। এই নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। আইনজীবীদের সতর্ক করে এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন তিনি। বিরক্তি প্রকাশ করে বিচারপতি আইনজীবীদের উদ্দেশে মন্তব্য করেন, "আপনারা যে রাজনৈতিক দলের হয়ে মামলা করছেন, তেমনই রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন।"

তারপরেই বিচারপতি ঘোষ সিবিআই তদন্ত চেয়ে মামলা ছাড়ার কথা জানান। প্রধান বিচারপতির ঠিক করে দেওয়া বেঞ্চই এই মামলা শুনবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু সেই বেঞ্চও মামলা ছেড়ে দেওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  


```