যোগ্য নেতাকেই রাজ্য সভাপতি করেছে দল। শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) সম্পর্কে বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শেষ আপডেট: 4 July 2025 12:27
যোগ্য নেতাকেই রাজ্য সভাপতি করেছে দল। শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) সম্পর্কে বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রাজ্য বিজেপির টানা দু'বারের সভাপতি দিলীপ বলেছেন, শমীক ঘোষ আমাদের দলের একজন পোড়খাওয়া নেতা (Shamik Bhattacharya a senior, experienced leader)। ওঁর বড় গুণ সকলকে নিয়ে চলতে পারেন (He is a team man)। আমার দৃঢ বিশ্বাস, ওঁর নেতৃত্বে আমরা ২০২৬-এ কাঙ্ক্ষিত জয় হাসিল করতে পারব। বাংলায় বদল আনব।
দিলীপ নিজে তৃণমূলে যোগ দিতে পারেন বা গড়তে পারেন নতুন দল, এমন জল্পনা এখনও চালু আছে। শুক্রবার সকালে 'দ্য ওয়াল'-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই দিলীপ ঘোষ কিন্তু বলেছেন নতুন সভাপতির নেতৃত্বে আমি দলের জন্য সব ধরনের কাজ করতে আগ্রহী। আমাদের পার্টিতে দলের নির্দেশই শেষ কথা। রাজ্য সভাপতি আমাদের নেতা। তিনি ষেমন বলবেন, যে ভূমিকা পালন করতে বলবেন করব।
দায়িত্ব নেওয়ার পর নতুন সভাপতি শমীকের ভাষণে নতুন কথা শোনা গিয়েছে। তিনি জয় শ্রীরাম বলে স্লোগান দেননি। উল্টে রহিমদের বার্তা দিয়েছেন বিজেপিকে সমর্থন করতে।
মনে করা হচ্ছে, রাজ্যের তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি নতুন করে ভাবনাচিন্তা করছে। সংখ্যালঘুদের উপেক্ষার কৌশল থেকে সরে এসে তাদের কাছে টানতেই নরম স্বভাবের নেতা নেতা শমীককে বেছে নিয়েছে দল। একদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো উগ্র হিন্দুত্ববাদী নেতারা সামনের সারিতে থাকবেন। অন্যদিকে, শমীক ও তাঁর ঘনিষ্ঠ বলয় চেষ্টা চালাবে সংখ্যালঘুদের তৃণমূলের পক্ষে মহজোট গড়ার প্রচেষ্টা ভেস্তে দেওয়া। নো ভোট টু বিজেপি স্লোগান তুলে তৃণমূলের সুবিধা না করে দিতেও সংশ্লিষ্ট সব মহলকে অনুরোধ জানিয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি।
তাৎপর্যপূর্ণ হল, দ্য ওয়াল এর সঙ্গে সাক্ষাৎকারে দিলীপ ঘোষ নতুন রাজ্য সভাপতির রহিম বার্তাকেও স্বাগত জানিয়েছেন। দিলীপ বলেন, আমরা অবশ্যই মুসলিমদের ভোট চাই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখুন রাজ্য সরকার সব ধর্ম সম্প্রদায়ের কল্যাণে কাজ করছেন। সেই কারণেই তো শতাংশের হারে সবচেয়ে বেশি মুসলিমের বাস অসমে বিজেপি দু'বার সরকার গড়তে পেরেছে।
দিলীপকে প্রশ্ন করা হয়, তিনি এবং বিরোধী দলনেতা সহ দলের অনেক নেতাই মুসলিমদের ভোট চাই না বলে গলাবাজি করেছেন। এখন ভিন্ন কথা বলার কারণ কি এটাই যে মুসলিম ভোট ছাড়া বাংলায় পালাবদল কঠিন, উপলব্ধি করেছে দল?
জবাবে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমরা কখনই মুসলিমদের বিরোধী নই। তাছাড়া মনে রাখবেন নরেন্দ্র মোদী আমাদের নেতা। তিনি যা বলবেন, করবেন সেটাই আমাদের দল ও সরকারের সিদ্ধান্ত। মোদীজি সকল ভারতীয়ের জন্য কাজ করতে বলেন। কোনও ভেদাভেদ করেন না। দিলীপ বলেন, একথা ঠিক বিরোধীরা ভুল বোঝানোয় আমরা মুসলিমদের মন সেভাবে জয় করতে পারিনি। তবে তাদের ভোট অবশ্যই চাই।