Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হাওড়ার কলেজে যৌন নির্যাতনের অভিযোগ, এসএফআইয়ের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

মঙ্গলবার এর প্রতিবাদে কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এসএফআই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আটক করে। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। যার জেরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বরে।

হাওড়ার কলেজে যৌন নির্যাতনের অভিযোগ, এসএফআইয়ের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

হাওড়ায় এসএফআইয়ের বিক্ষোভ

শেষ আপডেট: 9 July 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: কসবাকাণ্ডের  মধ্যেই হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পড়ুয়াদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক টিএমসিপি-র নেতার বিরুদ্ধে। মঙ্গলবার এর প্রতিবাদে কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এসএফআই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের গ্রেফতার করে। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। যার জেরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বরে।

কসবাকাণ্ডে (Kasba Incident) রাজ্য রাজনীতিতে যখন চাঞ্চল্য তুঙ্গে, ঠিক তখনই ফের শাসকদলের ছাত্র সংগঠনের আর এক নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। কলেজের পড়ুয়াদের নাকি জোর করে প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করতেন তিনি। এমনকি র‍্যাগিংয়ের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখার অভিযোগও উঠেছে।

অভিযোগ আনে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। তাদের দাবি, হাওড়ার নরসিংহ কলেজে পড়ুয়াদের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন সৌভিক রায়। র‍্যাগিংয়ের নামে যৌন নিপীড়নের প্রতিবাদে ২০২৩ সালেই হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল।

এদিন হাওড়ার নরসিংহ কলেজের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করে এসএফআই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের আটক করে। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। পাল্টা প্রতিরোধ করে এসএফআই কর্মীরাও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। 

বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলনের সময় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ ধস্তাধস্তি করে। জোর করে গায়ে হাত দিয়ে ভ্যানে তুলেছে। শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এদিকে এসএফআইয়ের কর্মীরা পুলিশের ভ্যান আটকানোর চেষ্টা করে। তাঁদেরকে সরানোর চেষ্টা চালায় পুলিশ।  

কসবা কাণ্ডের আবহে সম্প্রতি এক প্রাক্তন ছাত্র একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগে বলেন, “রাত আটটার পর ইউনিয়ন রুমে থাকতে বলা হত। তখন সৌভিকদা প্যান্ট খুলতে বলত, আমাদের যৌনাঙ্গ দেখত। কখনও ভিডিও করত, কখনও ছ্যাঁকা দিত বা প্যান্টে জল ঢেলে দিত। প্রতিবছর নতুন ছাত্রদের সঙ্গে এমন করত। আমরা একাধিকবার তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি।” তবে এ ব্যাপারে অভিযুক্ত ছাত্র নেতার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```