Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আজ থেকে চালু শিয়ালদহ থেকে বনগাঁ এবং কৃষ্ণনগর এসি লোকাল, পুজোর আগে নিত্যযাত্রীদের মুখে হাসি

পুজোর মুখে খুশি ছড়িয়ে পড়ল শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের মুখে। গরমের মধ্যে ঘেমেনেয়ে ঝুলে সফরের অত্যাচার থেকে মিলল মুক্তি।

আজ থেকে চালু শিয়ালদহ থেকে বনগাঁ এবং কৃষ্ণনগর এসি লোকাল, পুজোর আগে নিত্যযাত্রীদের মুখে হাসি

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 September 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে খুশি ছড়িয়ে পড়ল শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের মুখে। গরমের মধ্যে ঘেমেনেয়ে ঝুলে সফরের অত্যাচার থেকে মিলল মুক্তি।

পরিকল্পনা মতো আজ থেকে চালু হয়ে গেল শিয়ালদহ থেকে বনগাঁ-রানাঘাট এবং কৃষ্ণনগর এসি লোকাল। বনগাঁ থেকে লোকাল ছাড়বে ৭টা ৫২-তে, শিয়ালদহ পৌঁছবে ৯টা ৩৭-এ। সেটি সন্ধেয় আবার শিয়ালদহ থেকে ছাড়বে ৬টা ১৪-এ, বনগাঁ পৌঁছবে ৮টা ০৪ নাগাদ, রানাঘাট পৌঁছবে ৮টা ৪১-এ।

এই বিশেষ এসি ট্রেনটি প্রতিদিন দু’বার চলবে: সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহে। একইভাবে সন্ধ্যা ৬:৫০-এ শিয়ালদহ থেকে ছেড়ে ৮:৩২-এ পৌঁছবে রানাঘাটে।

অন্যদিকে, কৃষ্ণনগর লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে ৯টা ৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছবে ১২টা ০৭-এ। কৃষ্ণনগর থেকে ছাড়বে ১টা ৩০, শিয়ালদহ পৌঁছবে ৩:৪০।

প্রসঙ্গত, শিয়ালদহ-রানাঘাট শাখায় যে এসি ট্রেন চালু হয়েছে তার ন্যূনতম ভাড়া ৩৫ টাকা, সর্বোচ্চ ভাড়া মাত্র ১২০ টাকা। পুরো রুটে কিছু নির্দিষ্ট স্টেশন ছাড়া নন-স্টপ পরিষেবা দেবে এই বিশেষ ট্রেন।

ট্রেনটিতে থাকছে ১২টি এসি কোচ, যাতে একসঙ্গে প্রায় ১,২০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে, ট্রেনটি সম্পূর্ণ বাতানুকূল এবং থাকবে উন্নত সিটিং ব্যবস্থা ও আধুনিক ডিজিটাল ডিসপ্লে। পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা ও পরিষেবার মান যাচাই করে ভবিষ্যতে এর সংখ্যা ও রুট আরও বাড়ানো হতে পারে।

কিছু দিন আগেই শিয়ালদহ-রানাঘাট শাখায় (Sealdah-Ranaghat Route) চালু হয়েছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন (First AC Local Train)।

এই নতুন এসি লোকাল পরিষেবার ফলে বিশেষ উপকৃত হবেন মায়াপুর-ইসকন মন্দিরগামী তীর্থযাত্রী এবং কল্যাণী এইমস হাসপাতালে যাতায়াতকারী রোগী ও তাঁদের পরিবার।

পাশাপাশি ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতে নতুন ইএমইউ (EMEU) পরিষেবাও যুক্ত হচ্ছে।

বিধান নগর–কল্যাণী রুটে ভিড় নিয়ন্ত্রণে আসছে ২টি নতুন ইএমইউ:

বিধান নগর থেকে ছাড়বে ৭টা ২৮, কল্যাণী পৌঁছবে ৮টা ৩৬। অন্যদিকে, কল্যাণী থেকে ছাড়বে ৮টা ৫২, শিয়ালদহ পৌঁছবে ১০টা ১৯।

বারাসত–হাসনাবাদ রুটে আসছে এক জোড়া নতুন ইএমইউ। বারাসত থেকে ছাড়বে ১২টা ১৫, হাসনাবাদ পৌঁছবে ১টা ৩৮। আর হাসনাবাদ থেকে ছাড়বে ১টা ৫৫, বারাসত পৌঁছবে ৩টে ২৫।

রেল সূত্রে খবর, মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকে শিয়ালদহ ও দমদম জংশনে প্রায় ৫০ হাজার যাত্রী বেড়েছে। ফলে নতুন এসি লোকাল ও ইএমইউ পরিষেবা যাত্রী ভিড় কমাতে বড় ভূমিকা নেবে বলেই আশা রেলের।


```