Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শিয়ালদহে ট্রেন ধরতে এবার নির্দিষ্ট প্ল্যাটফর্ম! ভিড় এড়াতে রেলের বড় পদক্ষেপ

পর্যবেক্ষকদের মতে, যাত্রী পরিষেবার মান উন্নয়নের পথে এই সিদ্ধান্ত এক ‘গেম চেঞ্জার’। তবে বাস্তবে এর কতটা সুফল মেলে, তা সময় বলবে।

শিয়ালদহে ট্রেন ধরতে এবার নির্দিষ্ট প্ল্যাটফর্ম! ভিড় এড়াতে রেলের বড় পদক্ষেপ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 August 2025 21:16

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) ট্রেন ধরতে গিয়ে ডিসপ্লে দেখে দৌড়ঝাঁপ আর নয়। এবার থেকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে (Fixed Platforms) নির্দিষ্ট রুটের ট্রেন (Train) দাঁড়াবে— এমনটাই ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।

 যাত্রীদের সুবিধার্থে এই পরিবর্তন আনছে পূর্ব রেল। অফিস টাইমে ভিড় সামলাতে এবং প্ল্যাটফর্মে বিশৃঙ্খলা এড়াতেই এই উদ্যোগ। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা।

কোন প্ল্যাটফর্মে কোন লাইনের ট্রেন?
প্ল্যাটফর্ম ১ থেকে ৫: কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর লোকাল।

প্ল্যাটফর্ম ৫ থেকে ৮: ডানকুনি ও বারুইপাড়া।

প্ল্যাটফর্ম ৬ থেকে ১০: বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম

প্ল্যাটফর্ম ৯, ১১ থেকে ১৪: মেল ও এক্সপ্রেস ট্রেন

প্ল্যাটফর্ম ১৫ থেকে ২১: শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন

কেন এই পদক্ষেপ?

প্রতিদিন শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন প্রায় ১৫-১৮ লক্ষ যাত্রী। রোজ চলে ৯১৫টিরও বেশি লোকাল ট্রেন। যাত্রীদের অভিযোগ, প্ল্যাটফর্ম বদলের কারণে ট্রেন ধরতে গিয়ে প্রতিদিনই বিভ্রান্তি এবং ভিড়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এবার এ ব্যাপারে পদক্ষেপ করল রেল। রেলের এক কর্তা বলেন, এই ব্যবস্থা চালু হলে—যাত্রীদের সময় বাঁচবে, ভিড় কমবে, স্টেশনে শৃঙ্খলা বজায় থাকবে। 

রেলের এমন পদক্ষেপে খুশি নিত্যযাত্রীরা। এক রেলযাত্রীর কথায়, “সকালে ডিসপ্লে দেখে দেখে ট্রেন ধরতে গিয়ে কতবার ভুল প্ল্যাটফর্মে গিয়ে পড়েছি! যদি নির্দিষ্ট লাইনে নির্দিষ্ট ট্রেন থাকে, অনেকটাই সহজ হবে।” অন্যদিকে রেলের এক আধিকারিক জানান, “কলকাতার মতো ব্যস্ত শহরে, যাত্রীদের স্বস্তি দিতে এমন পদক্ষেপ প্রয়োজন ছিল। 

পর্যবেক্ষকদের মতে, যাত্রী পরিষেবার মান উন্নয়নের পথে এই সিদ্ধান্ত এক ‘গেম চেঞ্জার’। তবে বাস্তবে এর কতটা সুফল মেলে, তা সময় বলবে।


```