Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

'যিনি মমতাকে রোজ গালাগালি দিতেন, চোর বলতেন...', কাসেমকে নিয়ে দ্য ওয়াল-কে কী বললেন শওকত

বিধায়ক বলছেন, এই ঘটনা প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার সঠিক রাস্তায় হাঁটছে।

'যিনি মমতাকে রোজ গালাগালি দিতেন, চোর বলতেন...', কাসেমকে নিয়ে দ্য ওয়াল-কে কী বললেন শওকত

শওকত মোল্লা এবং কাশেম সিদ্দিকী

শেষ আপডেট: 11 June 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো: ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর (Nawsad Siddiqui) তুতো ভাই কাসেম সিদ্দিকী (Kashem Siddiqui) একসময়ে তৃণমূলের বড় সমালোচক ছিলেন। রাজ্য পুলিশ নওসাদকে গ্রেফতার করার পর কাসেমই ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়ে যা-তা কথা বলেছিলেন নবান্নের উদ্দেশে। সেই কাসেমই এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরাট দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)।

নওসাদের সাম্প্রতিক মন্তব্য ছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর বিরুদ্ধে প্রার্থী হন। তাঁকে হারিয়ে ভাঙড়ে আবার জিতবেন তিনি। এই মন্তব্যের পর নওসাদকে কটাক্ষ করে শওকত বলেছিলেন, তিনি নিজের পরিবারের লোকদের ধরে রাখতে পারছেন না! নাম না নিলেও ইঙ্গিত ছিল কাসেম সিদ্দিকীর দিকেই। তবে দ্য ওয়াল-কে (The Wall News) একান্ত সাক্ষাৎকার দিয়ে শওকত কাসেম সম্পর্কে বড় মন্তব্য করেছেন।

 

দ্য ওয়াল-কে শওকত বলেন, ''কাসেম দলের পদ পাওয়ায় আমি সবচেয়ে খুশি।'' কিন্তু কেন এমন বললেন তৃণমূল বিধায়ক? কটাক্ষের সুরে শওকত মন্তব্য, ''তৃণমূলকে যদি কেউ সবচেয়ে বেশি গালাগাল করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য করে থাকে, তাঁকে নিয়ে নানা কুৎসা রটিয়ে থাকে, সে কাসেম সিদ্দিকী। এক কথায় তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় সমালোচক। সে আজ তৃণমূলেই যোগ দেওয়ায় আমি খুশি।'' নিজের এই মন্তব্যের যুক্তিও দিয়েছেন শওকত।

বিধায়ক বলছেন, এই ঘটনা প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার সঠিক রাস্তায় হাঁটছে। তাই অতি বড় সমালোচকরাও শাসক শিবিরে এসে যোগ দিচ্ছে। এই প্রসঙ্গে নওসাদকেও নিশানা করেছেন শওকত। তাঁর সংযোজন, ''আমাদের দল সম্পর্কে সবচেয়ে বেশি কুৎসা রটিয়েছে ও। চোর চোর বলে তৃণমূল নেতাদের আক্রমণও করেছেন তিনি। তবে কাশেমের ঘটনায় বলতে পারি, একদিন নওসাদও তৃণমূলে আসবে।''

বুধবার সকালেই নওসাদকে 'ওপেন চ্যালেঞ্জ' করেছেন শওকত মোল্লা। তাঁর সাফ কথা, ২০২৬-এ ভাঙড়ের বিধায়ককে তিনি হারাবেন। আর যদি না হারাতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন! দ্য ওয়াল-কেও তিনি এই কথাই জানিয়েছেন। তাঁর খোঁচা, নওসাদ একজন হতাশাগ্রস্ত নেতা। ২৬-এর নির্বাচনের পর তাঁর দল আইএসএফ-টাই থাকবে কিনা সেটা সন্দেহ।

শওকতের অভিযোগ, নওসাদ যাদের সঙ্গে জোট করে তাঁরা আদতে ডুবোজাহাজ। আর যাদের সঙ্গে আঁতাত করে তাঁরা সাম্প্রদায়িক। তাই বাংলার মানুষ তাঁকে এবং তাঁর দলকে আসন্ন নির্বাচনে জবাব দিয়ে দেবে।  


```