Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নওসাদের ভাই-ই এখন ফুরফুরায় তৃণমূলের বড় মুখ, শাসক দলে বড় পদও পেলেন কাসেম সিদ্দিকি

তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হল কাসেম সিদ্দিকিকে।

 

নওসাদের ভাই-ই এখন ফুরফুরায় তৃণমূলের বড় মুখ, শাসক দলে বড় পদও পেলেন কাসেম সিদ্দিকি

শেষ আপডেট: 9 June 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: ফুরফুরা শরিফের (Furfura Sharif) রাজনৈতিক সমীকরণ যে বদলে যেতে চলেছে তার বড় ইঙ্গিত পাওয়া গেছিল তিন মাস আগেই। গত ১৮ মার্চ পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা। সেই ইফতার পার্টিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এক সারিতে দেখা গেছিল নওসাদ সিদ্দিকির (Nawsad Siddiqui) তুতোভাই কাসেম সিদ্দিকি এবং নাজিমুদ্দিন হোসেনকে।

সোমবার তা সাদাকালোয় স্পষ্ট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হল কাসেম সিদ্দিকিকে।

কাসেম হলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তুতো ভাই। মানে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিরও ভাই। একদা রাজ্য পুলিশ নওসাদ সিদ্দিকিকে গ্রেফতার করার পর এই কাসেমই ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়ে যা তা কথা বলেছিলেন নবান্নের উদ্দেশে। তিনি নওসাদ ও আব্বাসের অতিশয় ঘনিষ্ঠ বলেই ফুরফুরা জানে।

বস্তুত সেই কারণেই ইফতারের মঞ্চে দিদির পাশে তাঁর উপস্থিতি কৌতূহল তৈরি করেছিল। সেই কৌতূহল দুই প্রকার। এক, তাহলে কি তৃণমূলের সঙ্গে সখ্য তৈরি হল আব্বাস-নওসাদের। সেই কারণেই কি দূত পাঠিয়েছিলেন। এবং দুই, কাসেম যদি পৃথকভাবে তৃণমূলের সঙ্গে সখ্য গড়ে তোলেন, তাহলে কি বুঝতে হবে নওসাদের আইএসএফে ভাঙন ধরেছে?  

ওই দুই প্রশ্ন এখনও প্রাসঙ্গিক। তাৎপর্যপূর্ণ হল, ইফতারের মঞ্চে কাসেমের উপস্থিতি নিয়ে সেদিনও নওসাদ সিদ্দিকি কোনও কথা বলেননি। কৌশলগত নীরবতা রক্ষা করে চলছিলেন। সোমবারও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এই দুই পরিস্থিতিই তৃণমূলের জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

এই খবর জানার পরে কাসেম সিদ্দিকিকে ফোন করা হলে তিনিও ফোন ধরেননি। তবে তৃণমূলের তরফে জয়প্রকাশ মজুমদার নিশ্চিত করেছেন, ফুরফুরার সেই কাসেমই পেয়েছেন দলের এই পদ।

তৃণমূলের এই পদক্ষেপে ফুরফুরা শরিফের একাংশ যে অখুশি হবে তা নিয়ে সন্দেহ নেই। একসময়ে ফুরফুরার পীরজাদা তহ্বা সিদ্দিকিকেই তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলে মনে করা হত। কাসেমকে যেভাবে সংগঠনে পদ দেওয়া হয়েছে তাতে তহ্বা খুব একটা খুশি হওয়ার কথা নয়। ঘটনা হল, এবার ফুরফুরায় মুখ্যমন্ত্রীর ইফতার পার্টি শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে যান তহ্বা। এমনকী নাম না করে কাসেমকে বিঁধেওছিলেন তিনি। কিন্তু মজার ব্যাপার হল তার ২৪ ঘণ্টার ব্যবধানে পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ইফতার পার্টিতে সারাক্ষণই মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেছিল কাসেমকে। এতদিনে সেই রহস্যের সমাধান হল।


```