Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক

সামশেরগঞ্জ: প্রমাণে ভর করেই ১৩ জনের যাবজ্জীবন, গণপিটুনির মামলায় দেশে দ্বিতীয়বার দোষী সাব্যস্ত

রাজ্য পুলিশ জানিয়েছে, "আজ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা জজ। আদালত সব অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। 

সামশেরগঞ্জ: প্রমাণে ভর করেই ১৩ জনের যাবজ্জীবন, গণপিটুনির মামলায় দেশে দ্বিতীয়বার দোষী সাব্যস্ত

সুপ্রতিম সরকার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 December 2025 20:53

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samserganj) বাবা ও ছেলেকে নৃশংস ভাবে পিটিয়ে খুনের ঘটনায় ১৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত (Samserganj Verdict)। নতুন ফৌজদারি আইনের অধীনে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দেশে এটি দ্বিতীয় দোষী সাব্যস্তের নজির।

ঘটনাটি ঘটেছিল গত ১২ এপ্রিল। জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা এলাকার জাফরাবাদ গ্রামে উত্তেজিত জনতার হাতে প্রাণ হারান গ্রামের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। ঘটনায় তোলপাড় পড়ে যায় এলাকায়। তদন্তের জন্য গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল (SIT)। দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। যা নিয়ে জঙ্গিপুর পুলিশের ভূয়সী প্রশংসা করল রাজ্য পুলিশ (West Bengal Police)।

রাজ্য পুলিশ জানিয়েছে, "আজ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা জজ। আদালত সব অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই মামলাটি গুরুত্ব পেয়েছে আরও একটি কারণে—নতুন ফৌজদারি বিধির ১০৩(২) ধারায় গণপিটুনিতে মৃত্যুর অভিযোগে দেশে এটি দ্বিতীয় সাজা।"

দণ্ডিত ১৩ জন হলেন দিলদার নদাব, আসমাউল নদাব ওরফে কালু, এনজামুল হক ওরফে বাবলু, জিয়াউল হক, ফেকারুল সেখ ওরফে মহক, আজফারুল সেখ ওরফে বিলাই, মনিরুল সেখ ওরফে মনি, একবাল সেখ, নুরুল ইসলাম, সাবা করিম, হযরত সেখ ওরফে হযরত আলি, আকবর আলি ওরফে একবর সেখ এবং ইউসুফ সেখ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআরে নাম ছিল পাঁচ জনের। বাকি অভিযুক্তদের নাম উঠে আসে তদন্তে সংগৃহীত তথ্য ও প্রমাণের ভিত্তিতে। ওড়িশার ঝারসুগুড়া, ঝাড়খণ্ডের পাকুড়, বীরভূমের পাইকর, হাওড়া, ফারাক্কা, সামশেরগঞ্জ ও সুতি-সহ বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রযুক্তিগত প্রমাণ। সিসিটিভি ফুটেজ থেকে সূত্র মেলে অভিযুক্তদের গতিবিধির। পাশাপাশি ‘গুগল ম্যাপস লোকেশন ভিজ্যুয়ালাইজেশন’-এর মাধ্যমে মোবাইলের সিডিআর ম্যাপে প্লট করে অপরাধস্থলে তাঁদের উপস্থিতি ও চলাচলের পথ স্পষ্ট করা হয়। সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তিদের সঙ্গে অভিযুক্তদের হাঁটার ধরন মেলাতে ‘গেইট প্যাটার্ন অ্যানালিসিস’-ও করা হয়।

ডিএনএ প্রমাণে আদালত বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধে ব্যবহৃত অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ মৃত বাবা-ছেলের ডিএনএর সঙ্গে মিলে যাওয়ায় অভিযোগ আরও জোরালো হয়।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, মামলার দুই তদন্তকারী অফিসার— এসআই মিঠুন হালদার ও ইন্সপেক্টর প্রসূন মিত্র এবং বিশেষ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়ের ভূমিকায় সন্তুষ্ট প্রশাসন। মাত্র ন’মাসের মধ্যে দোষীদের সাজা নিশ্চিত করায় জঙ্গিপুর জেলা পুলিশকে অভিনন্দন জানিয়েছে রাজ্য পুলিশ।


```