Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

'ঠাকুরের চোখের সামনেই চুরি'! জগদ্ধাত্রী পুজোর প্রণামী বাক্স থেকে উধাও ৪৩ হাজার টাকা

কেউ কেউ রসিকতা করে বলছেন, "ঠাকুরের প্রণামী বাক্স চুরি, চাট্টি খানি কথা নয়, চোরের সাহস আছে বলতে হবে!"

'ঠাকুরের চোখের সামনেই চুরি'! জগদ্ধাত্রী পুজোর প্রণামী বাক্স থেকে উধাও ৪৩ হাজার টাকা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 October 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরপুকুরের পরিবর্তন ক্লাবের জগদ্ধাত্রী পুজো মণ্ডপে (Jagaddhatri Puja) বুধবার ভোররাতে যেন সিনেমার দৃশ্য! মুখে কালো কাপড় ঢেকে মণ্ডপে ঢুকে ঠাকুরের প্রণামী বাক্স (Pranami Box) নিয়ে চম্পট দিল চোরবাবাজী (Thief)। কয়েক সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যায় সেই বাক্স। সকালে মণ্ডপে গিয়ে চোখ কপালে ওঠে সদস্যদের, প্রণামী বাক্স উধাও!

জগদ্ধাত্রী ঠাকুরের সামনে রাখা ওই বাক্সে ছিল অন্তত ৪২ থেকে ৪৩ হাজার টাকা। উৎসবের আনন্দে এলাকার মানুষ দিনভর দান করেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে এক ঝটকায় মিলিয়ে গেল সেই প্রণামী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি মুখ ঢেকে মণ্ডপে ঢুকছে, তারপর মুহূর্তের মধ্যেই বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে গলিপথে।

ঠাকুরপুকুর থানায় (Thakurpukur PS) ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে পরিবর্তন ক্লাব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। কেউ বলছেন, “এই পুজো তো ২০১১ সাল থেকে হচ্ছে, কখনও এমন ঘটনা ঘটেনি!”

ক্লাবের সম্পাদক বাবু গুই আক্ষেপ করে বলেন, “আমরা সবাই হতভম্ব। প্রণামী বাক্সে ভক্তদের আশীর্বাদ ছিল, টাকাটা নয় শুধু, সেটা আমাদের শ্রদ্ধার প্রতীক। পুলিশ যেন দ্রুত চোরকে ধরে আমাদের বাক্স ফেরায়।”

এলাকার বাসিন্দাদের দাবি, পুলিশ দ্রুত পদক্ষেপ করুক, না হলে আগামীতে রাত জেগে পাহারায় নামবেন স্থানীয়রাই। ভক্তদের মুখে এখন একটাই প্রশ্ন , ‘ঠাকুরের সামনে দাঁড়িয়েও এমন চুরি!’ কেউ কেউ রসিকতা করে বলছেন, "ঠাকুরের প্রণামী বাক্স চুরি, চাট্টি খানি কথা নয়, চোরের সাহস আছে বলতে হবে!"


```