Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

WB Election: প্রিসাইডিং অফিসার থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়াল কমিশন! কে কত পাবেন

নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের জন্য বড় ঘোষণা করে বুধবার বিজ্ঞপ্তি করেছে নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং কর্মী, মাইক্রো অবজার্ভার, সিএপিএফ আধিকারিক - সব ক্ষেত্রেই পারিশ্রমিক ও ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

WB Election: প্রিসাইডিং অফিসার থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়াল কমিশন! কে কত পাবেন

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 March 2026 15:02

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে ভাতা বাড়ল ভোট কর্মীদের (Remuneration Hike)। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সব পোলিং আধিকারিকসহ মাইক্রো অবজার্ভারদের‌ ভাতা বাড়ানো হয়েছে।

নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের জন্য বড় ঘোষণা করে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ECI)। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং কর্মী, মাইক্রো অবজার্ভার, সিএপিএফ আধিকারিক - সব ক্ষেত্রেই পারিশ্রমিক ও ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

কমিশনের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, দীর্ঘদিন পর এই সংশোধন করা হল। শেষবার এই ধরনের বড়সড় পরিবর্তন হয়েছিল ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে।

কারা কত বাড়তি পাবেন?

প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজার: দৈনিক ৩৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা

পোলিং অফিসার: দৈনিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা

কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: দৈনিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা

গ্রুপ ডি কর্মী: দৈনিক ২০০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা

এছাড়াও, ভিডিও নজরদারি, অ্যাকাউন্টিং টিম, কল সেন্টার, ফ্লাইং স্কোয়াড, মনিটরিং সেলসহ বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের এককালীন ভাতাও বাড়ানো হয়েছে - 

দৈনিক ১,০০০-১,২০০ টাকার জায়গায় এখন ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে

মাইক্রো অবজার্ভার: দৈনিক ১,০০০ টাকা থেকে বেড়ে ২,০০০ টাকা

সিএপিএফ ও আধিকারিকদের ক্ষেত্রেও বৃদ্ধি

১৫ দিনের কম ডিউটিতে থাকা গেজেটেড অফিসারদের ভাতা ২,৫০০ টাকা থেকে বেড়ে ৪,০০০ টাকা

১৫ দিনের বেশি হলে সাপ্তাহিক ভাতা ১,২৫০ থেকে বেড়ে ২,০০০ টাকা

সাব-অর্ডিনেট অফিসারদের ক্ষেত্রেও একইভাবে বৃদ্ধি

কনস্টেবল স্তরে ভাতা বেড়ে ১,৫০০ থেকে ২,৫০০ টাকা (১৫ দিনের কম)

খাবার ভাতাতেও বড়সড় বৃদ্ধি

পোলিং ও কাউন্টিং ডিউটিতে থাকা কর্মীদের খাবার বাবদ ভাতা আগে ছিল ১৫০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৫০০ টাকা প্রতিদিন।

অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ডেপুটি ডিইওদের ক্ষেত্রে নতুন নিয়মে মাসিক বেসিক বেতনের সমপরিমাণ ভাতা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভারদের জন্য ভাতা ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।

নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটের সময় কর্মীদের দীর্ঘক্ষণ ও কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়। সেই বাস্তবতাকে মাথায় রেখেই এই ভাতা বৃদ্ধি করা হয়েছে, যাতে কর্মীরা আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।


```