Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে নিষেধ, সব জেলাকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

এই পরিস্থিতিতে সব জেলার নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পোলিং পার্সোনেলের আলাদা তালিকা তৈরি করতে এবং লিখিতভাবে জানাতে যে সেই তালিকায় কোনও চুক্তিভিত্তিক কর্মী নেই।

ভোটে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে নিষেধ, সব জেলাকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 25 March 2026 10:45

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে যুক্ত করা নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সব জেলার নির্বাচন আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—কোনওভাবেই কনট্রাকচুয়াল কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভোটের কাজে নিযুক্ত করা যাবে না।

চিঠিতে বলা হয়েছে, ভোট পরিচালনার দায়িত্ব নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে থেকেই করতে হবে এবং সেই অনুযায়ী স্থায়ী সরকারি কর্মী বা কেন্দ্রীয় সংস্থার কর্মীদের দিয়েই পোলিং পার্সোনেল গঠন করতে হবে। নির্বাচন কমিশনের আগের নির্দেশ এবং চেকলিস্টেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের এই কাজে যুক্ত করা যাবে না।

নির্বাচন দফতর আরও জানিয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের নাম ভোটকর্মীর তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা গুরুতর নিয়মভঙ্গ হিসেবে ধরা হবে এবং এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। অতীতে এই ধরনের নিয়োগ নিয়ে আদালতের পর্যবেক্ষণ ও আপত্তির কথাও উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে সব জেলার নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পোলিং পার্সোনেলের আলাদা তালিকা তৈরি করতে এবং লিখিতভাবে জানাতে যে সেই তালিকায় কোনও চুক্তিভিত্তিক কর্মী নেই। আগামী ৩০ মার্চের মধ্যে এই মর্মে সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আসন্ন ভোটের আগে এই নির্দেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল, কারণ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


```