Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মাঠে ঢুকে রেফারিকে লাথি! গ্রেফতার তৃণমূল নেতার ভাইপো, শুভেন্দু বলছেন, 'এটাই ওদের সংস্কৃতি'

গোল নিয়ে বচসার জেরে সাদা জামা পরা এক ব্যক্তি রেফারির উপর চড়াও হন এবং ছুটে এসে পেটে লাথি মারেন। 

মাঠে ঢুকে রেফারিকে লাথি! গ্রেফতার তৃণমূল নেতার ভাইপো, শুভেন্দু বলছেন, 'এটাই ওদের সংস্কৃতি'

ছবি - ভিডিও থেকে সংগৃহীত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 August 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে ফুটবল ম্যাচ (Medinipur Football Match) চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা ঘটল। মাঠে ঢুকে রেফারিকে (Referee) লাথি মারলেন স্থানীয় তৃণমূল নেতার (TMC Leader) ভাইপো! তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

যে ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, গোল নিয়ে বচসার জেরে সাদা জামা পরা এক ব্যক্তি রেফারির উপর চড়াও হন এবং ছুটে এসে পেটে লাথি মারেন। অভিযুক্তর নাম রাজা খাঁ, তিনি মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ-এর ভাইপো। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

 

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকেই শাসক দলে অস্বস্তি বেড়েছে। এদিকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সেই ভিডিও প্রকাশ করে বলেছেন, রেফারিকে আক্রমণ করা তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন! তিনি আরও দাবি করেন, আক্রান্ত রেফারি তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, তাই এসসি/এসটি আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ হওয়া উচিত।

শুধু তাই নয়, আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে শুভেন্দু কটাক্ষ করে বলেন, ''তৃণমূলের সংস্কৃতি হল রেফারিকে কুরুচিকর আক্রমণ শানানো, তা ভোটের ময়দানের ক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক অথবা স্থানীয় ফুটবল প্রতিযোগিতার ময়দানে এই পুঁচকে...''

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অবশ্য এই ঘটনার চরম নিন্দা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অন্যদিকে জেলা নেতৃত্ব বলছে, খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। তাঁর ওপর হামলা হওয়া অপরাধ। প্রশাসন ব্যবস্থা নেবে।

অভিযুক্তর কাকা তথা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁও তাঁর ভাইপোর কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, অন্যায় করলে শাস্তি পেতেই হবে, সে যেই হোক না কেন।

পশ্চিমবঙ্গ রেফারি অ্যাসোসিয়েশনও কড়া ভাষায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। 


```