Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গণেশ পুজো নিয়ে উত্তাল হাওড়া, তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে স্লোগান দলের কর্মীদের

স্থানীয় সূত্রে জানা গেছে,  দীর্ঘদিন ধরে ওই এলাকায় গণেশ পুজো করছিলেন তৃণমূলের কর্মীরা। ইতিমধ্যে তৃণমূলের আরেকটি দল সেই পুজো দখলদারি নেওয়ার চেষ্টা করে। তাই নিয়েই বিবাদের সৃষ্টি। 

গণেশ পুজো নিয়ে উত্তাল হাওড়া, তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে স্লোগান দলের কর্মীদের

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 14 August 2025 19:30

দ্য় ওয়াল ব্যুরো, হাওড়া: গণেশ পুজো নিয়ে উত্তাল হল হাওড়া। অবরোধে ব্যহত হল যান চলাচল। দীর্ঘদিন ধরে  লিলুয়ার চকপাড়া আনন্দনগর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে গণেশ পুজো হয়। সেই পুজো ঘিরেই এদিন উত্তাল হল পরিস্থিতি। ডোমজুড়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা কর্মীদের একাংশ। তবে এ ব্যাপারে কিছু বলতে চাননি বিধায়ক কল্যাণ ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গেছে,  দীর্ঘদিন ধরে ওই এলাকায় গণেশ পুজো করছিলেন তৃণমূলের কর্মীরা। ইতিমধ্যে তৃণমূলের আরেকটি দল সেই পুজো দখলদারি নেওয়ার চেষ্টা করে। তাই নিয়েই বিবাদের সৃষ্টি। শুরু হয় বচসা, হাতাহাতি। রণক্ষেত্র চেহারা নয় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি গৌতম চৌধুরী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে দলের কর্মীদের এমন আচরণ কোনওমতেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, "এখানে দীর্ঘদিন ধরে গণেশ পুজো হচ্ছে। এখন তাই নিয়ে যদি একজন বিধায়কের বিরুদ্ধে দলের কর্মীরা পথে নামে তা বরদাস্ত করা হবে না। আমি কল্যাণ ঘোষের বাড়িতে গিয়ে বেশিরভাগ সমস্যা মিটিয়ে নিয়েছি। কথা দিলাম বাকিটুকু ১৬ তারিখ দুপুরের মধ্যে মিটে যাবে। পুজো হবে একটাই।"  

২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন কল্যাণ ঘোষ। দলত্যাগ করে বিজেপির হয়ে ডোমজুড় কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে তিনি আবার তৃণমূলে ফিরলেও অন্তর্দ্বন্দ্বের চোরা স্রোত এখনও বইছে বলেই বিরোধীদের পর্যবেক্ষণ। এদিনের ঘটনা নিয়ে বিধায়ক কল্যাণ ঘোষ কোনও মন্তব্য করতে চাননি। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "না জেনে কোনও মন্তব্য করব না।"


```