Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘায় সমুদ্রে তলিয়া গিয়েছিলেন দুই পর্যটক, একজনের মৃত্যু, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক

প্রবল ঢেউ দুজনকে টেনে নিয়ে যায় গভীর জলে। দীর্ঘক্ষণ ভেসে থাকার পর নুলিয়াদের সাহায্যে স্পিডবোটে করে তাঁদের উদ্ধার করা হয়।

দিঘায় সমুদ্রে তলিয়া গিয়েছিলেন দুই পর্যটক, একজনের মৃত্যু, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 August 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ১৫ই অগস্টের আগে দিঘায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে ওল্ড দিঘার এক নম্বর ঘাটের ওয়াচ টাওয়ারের তলায় উত্তাল সমুদ্রে তলিয়ে যান দুই পর্যটক। নুলিয়া ও দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশের তৎপরতায় দু’জনকেই উদ্ধার করা হলেও একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় দিঘা  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা নাগাদ হাওড়া লিলুয়া থেকে আসা ন'জন পর্যটকের একটি দল সমুদ্রের ধারে বসেছিলেন। তাঁদেরই মধ্যে দুই পর্যটক স্নানে নেমেছিলেন। সেই সময় প্রবল ঢেউ দুজনকে টেনে নিয়ে যায় গভীর জলে। দীর্ঘক্ষণ ভেসে থাকার পর নুলিয়াদের সাহায্যে স্পিডবোটে করে তাঁদের উদ্ধার করা হয়।

মৃত পর্যটকের নাম নারায়ণ সাউ (৪২) ওরফে বিজু। শংকর হাজরাকে গুরুতর অসুস্থ অবস্থায় দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্বাধীনতা দিবসের ছুটিতে দিঘায় পর্যটকের ঢল নেমেছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, অনেক সময় নুলিয়াদের বাধা উপেক্ষা করে পর্যটকরা বিপজ্জনক ঘাটের দিকে চলে যাচ্ছেন। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসন বারবার সতর্ক করলেও অনেক পর্যটক নিয়ম ভঙ্গ করছেন বলে অভিযোগ। বৃহস্পতিবারের ঘটনা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে।


```