Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

কার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ? জেরায় চাঞ্চল্যকর তথ্য, দাবি ইডির

ইডি-র নথি অনুযায়ী, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে জীবনকৃষ্ণর ব্যাংক অ্যাকাউন্টে। যদিও নিজের অবস্থানে অনড় বিধায়ক।

কার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ? জেরায় চাঞ্চল্যকর তথ্য, দাবি ইডির

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 September 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment corruption case) ফের এক চাঞ্চল্যকর তথ্য! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র (ED) দাবি, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha) চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। শুধু তাই নয়, সেই টাকায় নাকি আলু কেনাবেচা করে মুনাফা করেছেন তিনি। অর্থাৎ, দুর্নীতির টাকা ঘুরে ফিরে গিয়েছে কৃষি ব্যবসায়!

ইডি সূত্রে খবর, একঝাঁক চাকরিপ্রার্থীকে জেরা করে উঠে এসেছে একাধিক তথ্য। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন এক তরুণী-সহ মোট ৬ জন প্রার্থী। তাঁদের দাবি, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। চলতি বছরের গোড়ায় জামিনে মুক্তির পর কয়েকজন প্রার্থীকে আংশিক টাকা ফেরতও দিয়েছিলেন বিধায়ক।

এই টাকা লেনদেন কীভাবে হত, এর সঙ্গে আর কোন কোন প্রভাবশালী জড়িত রয়েছেন সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, শতাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই ইডি প্রথম দফায় ২০ জন প্রার্থীকে তলব করেছে। এদের মধ্যে ৬ জনকে জেরা করেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য। বাকিদেরও শীঘ্রই ডাকা হবে। 

ইডি-র নথি অনুযায়ী, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে জীবনকৃষ্ণর ব্যাংক অ্যাকাউন্টে। যদিও নিজের অবস্থানে অনড় বিধায়ক। তাঁর দাবি, “আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে, সেই টাকাই অ্যাকাউন্টে এসেছে।”

কিন্তু তদন্তকারীদের মতে, চাকরিপ্রার্থীদের কাছ থেকে পাওয়া টাকা দিয়ে আলু কিনে রাখতেন জীবন। বাজারদর বাড়লে সেই আলু বিক্রি করে করতেন লাভ। এমনকি আলু বন্ডেও বিনিয়োগ করেছিলেন তিনি। ইডির দাবি, এইভাবেই নিয়োগ দুর্নীতির টাকা খাটানো হয়েছিল।

প্রসঙ্গত, তলব করা প্রার্থীদের মধ্যে কেউ কেউ টাকা দিয়েও চাকরি পাননি। তাঁদের জবানবন্দিতে আরও বিস্ফোরক তথ্য মিলতে পারে বলেই আশঙ্কা করছে তদন্তকারী সংস্থা। ফলে বড়ঞার বিধায়কের উপর চাপ ক্রমশ বাড়ছে। তবে তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```