Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মিড ডে মিল চুরির সঙ্গে শিক্ষকতার সম্মান মেলে না: বর্ধমানে পুরপ্রধানের মন্তব্যে শোরগোল

পুরপ্রধানের এহেন মন্তব্যে শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ পুরপ্রধানের সততাকে সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার মন্তব্যের ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

মিড ডে মিল চুরির সঙ্গে শিক্ষকতার সম্মান মেলে না: বর্ধমানে পুরপ্রধানের মন্তব্যে শোরগোল

বর্ধমানের পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 September 2025 07:44

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক দিবসের অনুষ্ঠানে (Teacher's Respect) বর্ধমানের মঞ্চে অভিমত প্রকাশ করে শোরগোল সৃষ্টি করলেন বর্ধমানের পুরপ্রধান (Burdwan Chairman) পরেশ চন্দ্র সরকার। 

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে সংস্কৃতি লোক মঞ্চে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “মিড ডে মিলের চাল চুরি করব, আবার রাস্তায় দাঁড়িয়ে বলব—আমি শিক্ষক, জাতি গড়েছি—এটি একসঙ্গে হয় না (Stealing mid-day meal does not match teacher's respect)।”

এখানেই না থেমে পুরপ্রধান আরও বলেন, “আমরা শিক্ষকদের পেশা অনেক বাধ্যবাধকতার। অনেক কিছু দেখে শুনে চলতে হয়। আমি যখন পুরপ্রধান হিসেবে স্কুল পরিদর্শন করছিলাম, তখন মিড ডে মিলের চাল সংক্রান্ত অভিযোগ সামনে আসে। কিছু শিক্ষক কর্মচারীদের সামনে বিবাদ করছেন, পরে স্বীকার করছেন।” 

তিনি যুক্তি দেন, “যিনি করেছেন, তাঁকে বলেছি। আর চোরকে চোর বলতে আমার এক সেকেণ্ড দ্বিধা লাগে না। প্রত্যেকে সম্মানিত মানুষ।”

পুরপ্রধানের এহেন মন্তব্যে শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ পুরপ্রধানের সততাকে সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার মন্তব্যের ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজেপি নেতা দেবজ্যোতি সিংহরায় বলেন, “যে শিক্ষক সমাজ গড়ার কারিগর, যদি মিড ডে মিলের বরাদ্দ চাল বাজারে বিক্রি করে দেন, আবার রাস্তায় বলেন আমি শিক্ষক—মেনে নেওয়া যায় না। আমি ওনার কথায় একমত।”

পুরপ্রধানের মন্তব্যে মিড ডে মিল ও শিক্ষকদের প্রতি মনোযোগ আকর্ষণ হয়েছে। সমাজের নৈতিক দায়িত্ব এবং দায়িত্বশীল আচরণের প্রতি প্রকাশিত সতর্ক বার্তা অনেকের মনে ভাবনার উদ্রেক করেছে। 


```