Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রাজ্যসভা নির্বাচন: বিধানসভায় মনোনয়ন সারলেন কোয়েল-রাজীব-বাবুলরা, কী বললেন তৃণমূল প্রার্থীরা

শাসকদলের চার প্রার্থীর সঙ্গেই এদিন মনোনয়ন দাখিল করলেন বিজেপির রাহুল সিনহাও (Rahul Sinha)। সংখ্যার বিচারে তৃণমূলের চারটি এবং বিজেপির একটি আসনে জয় এখন সময়ের অপেক্ষা।

রাজ্যসভা নির্বাচন: বিধানসভায় মনোনয়ন সারলেন কোয়েল-রাজীব-বাবুলরা, কী বললেন তৃণমূল প্রার্থীরা

রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 March 2026 14:36

দ্য ওয়াল ব্যুরো: শেষ মুহূর্তের নাটকীয়তা আর চাঁদের হাটে জমজমাট বিধানসভা চত্বর। বৃহস্পতিবার ছিল এ রাজ্য থেকে রাজ্যসভার নির্বাচনে (Rajya Sabha) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। একদিকে তৃণমূলের (TMC) পক্ষে রূপোলি পর্দার ‘মিনিস্টার’ থেকে বাস্তবে রাজনীতির আঙিনায় পা রাখা কোয়েল মল্লিক (Koyel Mallick), আর অন্যদিকে দুঁদে প্রাক্তন আইপিএস রাজীব কুমার (Rajeev Kumar)— শাসকদলের চার প্রার্থীর সঙ্গেই এদিন মনোনয়ন দাখিল করলেন বিজেপির রাহুল সিনহাও (Rahul Sinha)। সংখ্যার বিচারে তৃণমূলের চারটি এবং বিজেপির একটি আসনে জয় এখন সময়ের অপেক্ষা।

‘নতুন ইনিংস’ নিয়ে উৎসাহিত কোয়েল

এদিন বিধানসভায় এসে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি বলেন, “দারুণ অভিজ্ঞতা, আজ তো যাত্রা শুরু হল। কেরিয়ারের ২২ বছর মানুষের আশীর্বাদেই কাটিয়েছি। এখন এটাই প্রার্থনা যে নতুন এই পথেও যেন সবার ভালবাসা সঙ্গে থাকে।” গ্ল্যামার জগৎ থেকে সংসদীয় রাজনীতির উচ্চকক্ষে প্রবেশের এই চ্যালেঞ্জকে হাসিমুখেই গ্রহণ করেছেন তিনি।

মঞ্চ আলাদা, লক্ষ্য এক: বাবুল

তৃণমূলের অন্য এক হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিজের প্রতিক্রিয়াই জানান। শিল্পীর ভাষায় তিনি বলেন, “মঞ্চে উঠলে যেমন গানের অনুরোধ আসে, রাজনীতিও অনেকটা তেমনই পারফরম্যান্স। শুধু অনুরোধের ধরনটা আলাদা। মানুষ হয়তো বলবেন রাস্তা করে দিন বা স্কুল করে দিন। সবটাই মানুষের টাকায় হয়।” ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “আগে আমায় মনোনীত হতে দিন, তারপর কাজ দিয়ে বিচার করবেন।”

লড়াইয়ের ময়দানে রাজীব ও রাহুল

তৃণমূলের তরফে এদিন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী মানেকা গুরুস্বামী এবং প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমারও তাঁদের মনোনয়ন পেশ করেন। অন্যদিকে, গেরুয়া শিবিরের একমাত্র প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাহুল সিনহা। যদিও ফাইলে ভুলের কারণে এখনও তিনি মনোনয়ন জমা দিতে পারেননি।

রাহুলের মনোনয়নের পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে হলফনামা বা এফিডেভিট। কারিগরি কিছু ভুলের কারণেই দফায় দফায় থমকে যেতে হয়েছে তাঁকে। যেমন, যেখানে স্পষ্ট করে ‘Not Applicable’ লেখার কথা ছিল, সেখানে লেখা হয়েছে সংক্ষেপে ‘N/A’। আবার সরকারি নিয়ম অনুযায়ী হলফনামার নির্দিষ্ট কিছু জায়গা হাতে লেখার নির্দেশ থাকলেও, ভুলবশত তা ছাপানো বা ‘প্রিন্টেড’ হয়ে এসেছে।


```