Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাজ্যসভার ৬ আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, তেলেঙ্গানা থেকে লড়বেন অভিষেক মনু‌ সিংভি

রাজ্যসভার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। তেলেঙ্গানা থেকে লড়ছেন অভিষেক মনু সিংভি।

রাজ্যসভার ৬ আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, তেলেঙ্গানা থেকে লড়বেন অভিষেক মনু‌ সিংভি

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 March 2026 10:27

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভার ৬ আসনে প্রার্থী ঘোষণা করল এআইসিসি। কংগ্রেসের সাধারণ সম্পাদক‌ কেসি বেনুগোপাল বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন।

এই তালিকায় তেলেঙ্গানা থেকে নাম আছে প্রবীণ নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অভিষেক মনু সিংভির। ওই রাজ্য থেকে দ্বিতীয় আসনে লড়াই করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ভেম নরেন্দ্র রেড্ডি। প্রার্থী ফুলো দেবী নেতাম, করমবীর সিং বৌদ্ধ, অনুরাগ শর্মা এবং এম ক্রিস্টোফার তিলক যথাক্রমে ছত্তিশগড়, হরিয়ানা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অভিষেক মন সিংভি এর আগে তৃণমূলের সমর্থনের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন। বিগত কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের মামলা লড়ছেন এই বিশিষ্ট আইনজীবী।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ভেম নরেন্দ্র রেড্ডি মনোনয়ন পাওয়ার পর কংগ্রেস হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক্সে তিনি লিখেছেন, 'কংগ্রেস পার্টির রাজ্যসভার প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করার জন্য মাননীয় সনিয়া গান্ধী, কংগ্রেস পার্টির জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এআইসিসি সচিব কেসি ভেনুগোপাল, এমপি প্রিয়াঙ্কা গান্ধী, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কংগ্রেস বিষয়ক ভারপ্রাপ্ত মীনাক্ষী নটরাজন, উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমারকা, পিসিসি সভাপতি মহেশ কুমার গৌড় এবং কংগ্রেস পার্টি হাইকমান্ডকে আমার আন্তরিক ধন্যবাদ।'

তাঁকে পুনরায় রাজ্যসভার টিকিট দেওয়ায় দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক। এর আগে হিমাচল প্রদেশে রাজ্যসভায় প্রার্থী হয়ে ভোট কাটাকাটির কৌশলে হেরে গিয়েছিলেন কংগ্রেসের এই আইনজীবী নেতা।

পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, অসম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানায় রাজ্যসভার মোট ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ ভোট নেওয়া হবে, যেখানে বর্তমান সদস্যদের মেয়াদ এপ্রিলে শেষ হবে। শূন্য ৩৭ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দখলে আছে ১২টি আসন। বাকি ২৫ টি আসন রয়েছে বিরোধীদের দখলে। কংগ্রেস ছয়টি আসনে প্রার্থী দিলেও তাদের জয় নিশ্চিত পাঁচটিতে। ষষ্ঠ আসনের জন্য তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে।


```