Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

মেয়েদের ক্যারাটে শেখাবে রাজভবন! মহিলা সুরক্ষা নিয়ে ফের সরব রাজ্যপাল

শনিবার বিকেলে বারাসতের রথতলায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার ‘গণ ভাইফোঁটা’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বোস। সেখানেই রাজ্যপাল একথা ঘোষণা করেন।

মেয়েদের ক্যারাটে শেখাবে রাজভবন! মহিলা সুরক্ষা নিয়ে ফের সরব রাজ্যপাল

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শেষ আপডেট: 3 November 2024 07:52

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই 'আপনা ভারত, জাগতা বেঙ্গল’ প্রকল্প শুরু করেছেন রাজ্যপাল। তার মধ্যে অভয়া প্লাস নামে মেয়েদের জন্য আত্মরক্ষামূলক কোর্সও চালু করার কথা রয়েছে।

ওই কোর্সের অধীনে এবার মেয়েদের আত্মরক্ষায় রাজ্যের গ্রামে গ্রামে ক্যারাটে শেখানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শনিবার বিকেলে বারাসতের রথতলায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার ‘গণ ভাইফোঁটা’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বোস। সেখানেই রাজ্যপাল ঘোষণা করেন, ‘অভয়া প্লাস’ প্রকল্পে শহরের পাশাপাশি গ্রামে গ্রামেও মেয়েদের ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হবে।

এ প্রসঙ্গে রাজ্যের নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। সাম্প্রতিক একাধিক নারী নির্যাতনের প্রসঙ্গ সামনে এনে রাজ্যপাল বোস দাবি করেন, "বাংলার মেয়েরা কেউ সুরক্ষিত নন। তাই তাঁদের সুরক্ষায় রাজভবনের এই উদ্যোগ।" 

রাতে এ ব্যাপারে রাজভবনের তরফে এক বিবৃতিতে আরও বিস্তারিত জানানো হয়। কেরলের ঐতিহ্যবাহী প্রাচীন মার্শাল আর্ট ‘কলারিপায়াট্টু’ এবং ক্যারাটে দুটি বিষয়ই শেখানো হবে শহর থেকে গ্রামের মহিলাদের। মহিলা আত্মরক্ষার এই নয়া কৌশলের নাম দেওয়া হয়েছে ‘কলা-টে’।


```