Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ এমবিবিএস-এ ভর্তি প্রক্রিয়া বন্ধ! স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ এআইডিএসও-র, ডেপুটেশন জমা

অভিযোগ, সরকারের এই সিদ্ধান্তের ফলে ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনে বিঘ্ন ঘটছে। চিকিৎসাবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভর্তির দেরি হলে তার প্রভাব পড়বে স্বাস্থ্য পরিষেবার মানের উপরও। 

হঠাৎ এমবিবিএস-এ ভর্তি প্রক্রিয়া বন্ধ! স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ এআইডিএসও-র, ডেপুটেশন জমা

স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 August 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতের একটি বিজ্ঞপ্তি ঘিরে আবারও রাজ্যের শিক্ষামহলে উদ্বেগ ছড়িয়েছে। এমবিবিএস-এ (MBBS) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া (Admission) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ। কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করেনি স্বাস্থ্য ভবন। তবে সূত্রের খবর, ওবিসি জটের কারণেই এমনটা হয়েছে। তবে এই ইস্যুতে ক্ষোভ বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে।

রাজ্যে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার দ্রুত সমাধান চান নিট-ইউজি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের একাংশ। মঙ্গলবার এই ইস্যুতে স্বাস্থ্যভবনে ডেপুটেশন (Deputation) জমা দিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস’ অর্গানাইজেশন (AIDSO)।

সংগঠনের মেডিক্যাল ইউনিটের আহ্বায়ক মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্বাস্থ্য ভবনের তরফে ভর্তি প্রক্রিয়ার জন্য এখনও কোনও বিজ্ঞপ্তি জারি না করায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর দাবি, অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে।

তাঁদের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্তের ফলে ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনে বিঘ্ন ঘটছে। চিকিৎসাবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভর্তির দেরি হলে তার প্রভাব পড়বে স্বাস্থ্য পরিষেবার মানের উপরও। সময়মতো ভর্তি প্রক্রিয়া শুরু না হলে কেবল ছাত্র-ছাত্রীদের নয়, গোটা সমাজকেই সমস্যার মুখে পড়তে হবে বলে মত তাঁদের।

AIDSO-র দাবি, অবিলম্বে ভর্তির নোটিস প্রকাশ করে দ্রুত প্রক্রিয়া শুরু করা হোক। সংগঠনের হুঁশিয়ারি, সরকার যদি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয়, তবে রাজ্যজুড়ে ছাত্র সমাজকে নিয়ে আন্দোলনে নামবে তারা।

স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করার তথ্যই দেওয়া হয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি। একইভাবে কতদিন এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও বলা হয়নি। ফলত, বাড়ছে উদ্বেগ।


```