Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রাজ্যে এমবিবিএস-এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত! জারি বিজ্ঞপ্তি

এই নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সূত্রের খবর, ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে এমবিবিএস-এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত! জারি বিজ্ঞপ্তি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 August 2025 23:49

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এমবিবিএস-এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত! ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সূত্রের খবর, ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিজ্ঞপ্তির ফলে এমবিবিএস-এ প্রথম বর্ষের কাউন্সেলিং প্রক্রিয়া আটকে গেল এবং ডেন্টালের ভর্তির প্রক্রিয়াও আপাতত স্থগিত। স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করার তথ্যই দেওয়া হয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি। একইভাবে কতদিন এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও বলা হয়নি। ফলত, বাড়ছে উদ্বেগ।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। লিখেছেন - রাজ্যে মেডিক্যালে ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার একটি 'জরুরি বিজ্ঞপ্ত'রি করে অনির্দিষ্টকালের জন্য মেডিক্যাল-ডেন্টাল কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। ফলে রাজ্যের হাজার হাজার মেডিক্যালপ্রার্থী ও তাঁদের অভিভাবকরা দিশাহারা হয়ে পড়েছেন।

এই পরিপ্রেক্ষিতে সুকান্তর প্রশ্ন, রাজনীতির জন্য এক নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করতেই কি কাউন্সেলিং বন্ধ করে দেওয়া হল? সংরক্ষণের নামে কোনও বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে কি এই পদক্ষেপ? তাঁর কটাক্ষ, এই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।

তাৎপর্যপূর্ণভাবে এদিনই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং জয়েন্ট ফল না প্রকাশ করার ইস্যুতে রাজ্যকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন মুখ্যমন্ত্রী! যত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে পড়বে, তত মমতার ঘনিষ্ঠদের প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান বাড়বে, ব্যবসা ফুলেফেঁপে উঠবে।'' তাঁর দাবি, এইভাবে ১ হাজার কোটি টাকার ব্যবসা করার সুযোগ দিচ্ছে তৃণমূল সরকার।

বিজেপি বিধায়কের কথায়, জাতীয় ওবিসি (OBC) তালিকার বাইরে থাকা ৭৬টি মুসলিম জনগোষ্ঠীকে ভোটব্যাঙ্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তালিকায় ঢোকাতে চায়। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়াতেও যাতে এরা বঞ্চিত না হয়, সেই চেষ্টা করা হচ্ছে। ফলত, সকল পড়ুয়ার ভবিষ্যৎ জলাঞ্জলির পথে। 


```