Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন ধরানোর চেষ্টা! বজবজে বটলিং কারখানায় বিক্ষোভ, ধৃত ৪০

লোডিং-আনলোডিংয়ের কাজে নিযুক্ত ড্রাইভার ও খালাসিদের পাওনা টাকা আটকে রয়েছে বলে অভিযোগ। বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছিল সংস্থার কন্ট্রাক্টরের সঙ্গে। কিন্তু সেখানেই শুরু হয় গন্ডগোল। 

গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন ধরানোর চেষ্টা! বজবজে বটলিং কারখানায় বিক্ষোভ, ধৃত ৪০

বজবজে ধুন্ধুমার পরিস্থিতি

শেষ আপডেট: 2 July 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান অয়েলে (Indian Oil) বকেয়া মজুরি ঘিরে তীব্র উত্তেজনা বজবজে (Budge Budge)। তিন বছরের বেশি সময় ধরে লোডিং-আনলোডিংয়ের কাজে নিযুক্ত ড্রাইভার ও খালাসিদের পাওনা টাকা আটকে রয়েছে বলে অভিযোগ। বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছিল সংস্থার কন্ট্রাক্টরের সঙ্গে। কিন্তু সেখানেই শুরু হয় গন্ডগোল। অভিযোগ, বৈঠকের সময় শ্রমিকদের মারধর করে কন্ট্রাক্টরের লোকজন।

এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ (Protest) দেখায় ড্রাইভার ও খালাসিরা। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে পথ অবরোধ করে তারা। একের পর এক সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। রাস্তায় প্রায় ১১টির বেশি বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ প্রায় ৪০ জনের বেশিকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েলের লোডিং-আনলোডিংয়ের কাজে বহু দিন ধরেই যুক্ত ছিলেন একদল ড্রাইভার ও খালাসি। তাঁদের দাবি, প্রায় তিন বছর ধরে মজুরি দেওয়া হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, কন্ট্রাক্টরের লোকজন সেই টাকা আটকে রেখেছে। বিষয়টি নিয়ে বারবার জানান হলেও কোনও সুরাহা হয়নি। বরং আলোচনা হওয়ার সময়ে শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে।

এক বিক্ষোভকারী গাড়িচালকের কথায়, "সপ্তাহে তিনবার বৈঠক হল কোনও সুরাহা হয়নি। আমাদের দিকে কেউ দেখছে না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে।"  

পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি যাতে কোনও ভাবেই হাতের বাইরে না যায়, তার জন্য সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে। 


```