ইডি সূত্রের দাবি, চন্দ্রনাথ, তাঁর স্ত্রী এবং দুই ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি ও একটি বাজার মিলিয়ে মোট ১০টি সম্পত্তি এই মামলায় বাজেয়াপ্ত (property confiscated) করা হয়েছে।

চন্দ্রনাথ সিনহা
শেষ আপডেট: 2 January 2026 16:59
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় সংস্থার সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মোট মূল্য প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা (West Bengal News)।
ইডি সূত্রের দাবি, চন্দ্রনাথ, তাঁর স্ত্রী এবং দুই ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি ও একটি বাজার মিলিয়ে মোট ১০টি সম্পত্তি এই মামলায় বাজেয়াপ্ত (property confiscated) করা হয়েছে। তদন্তকারী অফিসারের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট সম্পত্তিগুলির ক্রয়মূল্য হিসাব করেই বাজেয়াপ্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার বিচার ভবনের সিবিআই (CBI Chandranat Sinha) বিশেষ আদালতে প্রয়োজনীয় নথি পেশ করে ইডি জানায়, ওই সম্পত্তিগুলি আনুষ্ঠানিক ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রায় ছ’মাস আগে এই মামলায় চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (Charge Sheet) জমা দিয়েছিল ইডি।
গত বছর ৬ সেপ্টেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ (Surrender) করেছিলেন চন্দ্রনাথ। ইডি (ED News) তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু আদালত চন্দ্রনাথের জামিনের আবেদন মঞ্জুর করে। তবে কিছু শর্ত চাপিয়েছে আদালত। জানানো হয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী। যত দিন এই সংক্রান্ত শুনানি শেষ না হচ্ছে, তত দিন এই নিয়ম মানতে হবে।
আগেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডি সূত্রে খবর, তল্লাশিতে কুন্তল ঘোষের একটি ডায়েরি পাওয়া যায়। যেখানে প্রায় শতাধিকেরও বেশি জনের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে দাবি ইডি সূত্রে। সেই সূত্রেই বিধায়কের বাড়িতে একাধিকবার তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি এবং প্রায় ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়।
ইতিমধ্যে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED News)। এরপরেই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
সেই মতো পুজোর আগেও এই সংক্রান্ত মামলায় স্বস্তি পান তিনি। মন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। যদিও তদন্তে সবরকমভাবে তাঁকে সাহায্য করতে হবে বলে নির্দেশে জানায় আদালত।