Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কীভাবে এই রায়, কারণ খুঁজতে হবে', চন্দ্রনাথের জামিন নিয়ে সুকান্ত, প্রশ্ন টেট পাশের হার নিয়েও

সুকান্ত বলেন, "২০২২ সালে ৫৭ হাজার পাশ করল, ২০২৩-এ মাত্র ৬ হাজার ৭৫৪! তাহলে কি আগে অতিরিক্ত করে পাশ করানো হয়েছিল? না কি এখন চাকরি না দিতে চাওয়ার মানসিকতা কাজ করছে?"

'কীভাবে এই রায়, কারণ খুঁজতে হবে', চন্দ্রনাথের জামিন নিয়ে সুকান্ত, প্রশ্ন টেট পাশের হার নিয়েও

সুকান্ত মজুমদার ও চন্দ্রনাথ সিনহা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 September 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় আদালতের রায়ে বড় স্বস্তি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার ( Sukanta Majumdar, Chandranath Sinha, TET pass rate)। শর্তসাপেক্ষে তাঁর জামিন বহাল রেখেছে বিশেষ ইডি আদালত। তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কটাক্ষ, "এই ধরনের অপরাধী যদি বাইরে ঘুরে বেড়ায়, তাহলে মুশকিল।"

শুধু এখানেই না থেমে বৃহস্পতিবার সুকান্ত বলেন, "চন্দ্রনাথ নিয়ে আদালতের রায়ে আমরা মর্মাহত। কীভাবে এই রায় এল, তার পেছনের কারণ খুঁজতে হবে। আদালতের রায় বিচারাধীন বিষয়, কিন্তু রাজ্যবাসীর কাছে এর বার্তা খুব খারাপ যাচ্ছে।"

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর গত বছর মার্চে বোলপুরে চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি। সেখান থেকে উদ্ধার হয় নগদ ৪১ লক্ষ টাকা। যদিও তখন তাঁকে গ্রেফতার করা হয়নি। চলতি বছর চার্জশিট জমা পড়ার পর ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ইডি হেফাজতের আবেদন করলেও জামিনে মুক্তি পান চন্দ্রনাথ। পরে তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়।

আদালতের রায়ে স্বস্তি পেয়ে চন্দ্রনাথ বলেন, "আদালতের উপর আমার আস্থা রয়েছে, জ্ঞানত কোনও অন্যায় করিনি। বিচারব্যবস্থা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।" এরপরই চন্দ্রনাথকে নিশানা করেছেন সুকান্ত।

অন্যদিকে টেট ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত। ুজোর মুখে ২০২৩ সালের টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু পাশের হার মাত্র ২.৪৭ শতাংশ! যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সোজাসাপ্টা প্রশ্ন, "আগে কি তাহলে জল মেশানো হত? নাকি এখন ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হচ্ছে?"

সুকান্ত বলেন, "২০২২ সালে ৫৭ হাজার পাশ করল, ২০২৩-এ মাত্র ৬ হাজার ৭৫৪! তাহলে কি আগে অতিরিক্ত করে পাশ করানো হয়েছিল? না কি এখন চাকরি না দিতে চাওয়ার মানসিকতা কাজ করছে?"

এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেন, "এটা অবৈজ্ঞানিক এবং উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য। পাশের হার দিয়ে ফলাফল বিচার করা যায় না।"


```